আন্তর্জাতিক
করোনা ভাইরাস

বিশ্বের সব দেশকে ডব্লিউএইচও’র সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা ভাইরাস ঠেকানোর প্রচেষ্টা জোরদার করেছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো। ভাইরাসটিকে ২০১৯-এসসিওভি নামে ডাকা হচ্ছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে এটি ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে ৪৪০ জনের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে বেইজিং। বিশ্বের অন্যান্য কিছু দেশেও এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তাদের এক বিবৃতিতে বিশ্বের সব দেশকে এ ব্যাপারে প্রস্তুতিমূলক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে।

২২ জানুয়ারি বুধবার চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। সরকারি হিসাবে সোমবার পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২২৩ জন। দুই দিনের মাথায় এ সংখ্যা প্রায় দ্বিগুণে দাঁড়িয়েছে (৪৪০)। সংক্রামক এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৫ চিকিৎসাকর্মী রয়েছেন। রাজধানী বেইজিং ও সাংহাই-এর মতো শহরেও আক্রান্ত ব্যক্তি পাওয়ার কথা জানিয়েছেন কর্তারা।

উহানের এক কোটি দশ লাখ বাসিন্দা এখন সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন গন্তব্য ছাড়াও বাড়ির কাছের সিউল, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুরের মতো শহরে যেতে পারে। সে কারণেই ভাইরাসটি চীনের বাইরেও ছড়িয়ে পড়ছে। দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, তাইওয়ান, ম্যাকাও এবং যুক্তরাষ্ট্রে ভাইরাসটির উপস্থিতির খবর জানা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন মুখপাত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে পাঠানো এক বিবৃতিতে বলেন, ভ্রমণের ধরন এবং পরীক্ষার পরিমাণ বাড়তে থাকায় আগামী কয়েক দিনের মধ্যে চীনের অন্য এলাকা এবং বিদেশে আরও অনেক মানুষ ২০১৯ এসসিওভি ভাইরাসে আক্রান্ত হবে। ডব্লিউএইচও সব দেশকে প্রস্তুতিমূলক কর্মকাণ্ড বাড়ানোয় উৎসাহ দিচ্ছে।

নিউ সাউথ ওয়েলসের কিরবি বিশ্ববিদ্যালয়ের জৈবনিরাপত্তা কর্মসূচির প্রধান রাইনা ম্যাকিনটায়ার বলেন, উহান থেকে এবং ওই সংশ্লিষ্ট এলাকা থেকে যেসব দেশে নিয়মিত যাত্রীরা যাতায়াত করে থাকে সেসব দেশের সবারই বিষয়টি বিবেচনা নিতে হবে।

২০০২-০৩ সালে সেভার একিউট রিসপাইরেটরি সিনড্রোমের (সার্স) প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি আক্রান্ত হয় এশিয়া। ওই ভাইরাসটিও চীন থেকে ছড়ায়। ফলে এবারের ভাইরাস নিয়ে কোনও ধরনের ঝুঁকি নিতে চায় না কর্তৃপক্ষ।

ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকানোর প্রচেষ্টা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরে এরইমধ্যে থারমাল পরীক্ষাসহ বিভিন্ন পদক্ষেপ হাতে নেয়া হয়েছে। এসব পরীক্ষায় উহান ও চীন থেকে আসা যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা