বিদেশি, বিনিয়োগ, টানতে, বিভিন্ন, পদক্ষেপ, নিচ্ছে, চীন,
আন্তর্জাতিক

বিদেশি বিনিয়োগ টানতে চীনের নানা পদক্ষেপ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মহামারি করোনার পরবর্তী সময়ে দেশের অর্থনীতি জাগিয়ে তুলতে প্রণোদনার পাশাপাশি বিদেশি বিনিয়োগ টানতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে চীন।

বুধবার (২৪ জুন) বিদেশি বিনিয়োগের জন্য আরও কিছু শিল্প খাত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। জানানো হয়, ব্রোকারেজ, ফিউচার কম্পানি এবং জীবন বীমা প্রতিষ্ঠানগুলোতে বিদেশি মালিকানা অর্জনের ক্ষেত্রে যেসব বাধা ছিল তা শিথিল করে দেওয়া হয়েছে।

চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) এক বিবৃতিতে জানায়, যেসব শিল্প খাতে বৈদেশিক মালিকানায় বিধিনিষেধ ছিল সেসব খাতের সংখ্যা ৪০ থেকে কমিয়ে ৩৩ করা হলো। গত বছরও এ সংখ্যা কমানো হয়েছিল। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য অর্থনীতি আরও খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কোম্পানিগুলো বরাবরের মতোই অভিযোগ তুলে আসছে চীনের বাজারে প্রবেশ তাদের জন্য অনেক কঠিন। বিভিন্নভাবেই অন্যায্য আচরণের শিকার হচ্ছে।

এনডিআরসির এক মুখপাত্র বলেন, এ পদক্ষেপ প্রমাণ করছে চীন বহির্বিশ্বের কাছে নিজেকে আরও খুলে দিতে প্রস্তুত আছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা