আন্তর্জাতিক

ইসরায়েলের প্রতি জাতিসংঘের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলকে ফিলিস্তিনি ভূমি পশ্চিম তীর ও জর্ডান সীমান্ত পর্যন্ত অংশ দখলের পরিকল্পনা ‘পরিত্যাগ’ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বুধবার (২৪ জুন) সুরক্ষা কাউন্সিলের ভার্চুয়াল বৈঠকের বক্তব্যে গুতেরেস বলেন, ফিলিস্তিনের ভূমি ইসরায়েলের দখলের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে চিহ্নিত হবে।

তিনি বলেন, আমি ইসরায়েলি সরকারের প্রতি ফিলিস্তিনি ভূমি দখলের পরিকল্পনা বাতিল করার আহ্বান জানাচ্ছি। আর তারা যদি সেটা করে তাহলে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে। পরিস্থিতি আরো খারাপ হবে। ফিলিস্তিনসহ আরব বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যে সমঝোতার বিষয়ে এগিয়ে যাচ্ছিলো সেটি হুমকির মুখে পড়বে।

গুতেরেসের এমন প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন বিশ্বনেতারা ও বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ।

গত মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ আরো বাড়াতে বেশ কিছু পরিকল্পনা করেছেন।

আগামী কয়েক মাসে ওই পরিকল্পনার দ্রুত বাস্তবায়নে নেতানিয়াহু তার রাজনৈতিক প্রতিপক্ষ বেনি গান্তাজের সঙ্গে যৌথ সরকার গঠনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরও করেছেন।

অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীর ও পশ্চিম জেরুজালেম অধিকৃত এলাকা। সেখানে পরিকল্পিত দখলদারিত্ব ও অন্তর্ভূক্তি অবৈধ।

সেটা অমান্য করে সম্প্রতি ইসরায়েল সরকার পরিকল্পনা করেছে তাদের বসতি স্থাপন বৃদ্ধির। এখন দেখার বিষয় ১৯৬৭ সাল থেকে দখলদারিত্ব বৃদ্ধি করে চলা ইসরায়েল জাতিসংঘের এই অনুরোধ রাখে কিনা। সূত্র: মিডল ইস্ট আই

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা