আন্তর্জাতিক

আগ্নেয়গিরির উপর হাঁটা!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মার্কিন দুঃসাহসী নিকওয়ালেন্ডা দড়ির উপর হেঁটে পেরিয়ে গেলেন নিকারাগুয়ার সক্রিয় ‘মাসায়া’ আগ্নেয়গিরি। গোটা ঘটনা ১৭টি ক্যামেরা ও চারটি ড্রোনে ক্যামেরাবন্দি করা হয়।

বিশ্বে মোট আটটি এমন সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যাদের উত্তপ্ত লাভার হ্রদ দেখা যায়। মাসায়া তাদের মধ্যে একটি। এটি ৬৩৫ মিটার উঁচুতে, নিকারাগুয়ার রাজধানী মানাগুয়া থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এই আগ্নেয়গিরি থেকে ক্রমাগত বিষাক্ত গ্যাস উঠতে থাকে।

সক্রিয় এই মাসায়া আগ্নেয়গিরির উপর দিয়ে হেঁটে যাওয়ার চ্যালেঞ্জ নেন নিক। সেই মতো আগ্নেয়গিরির উপর টানটান করে দড়ি টাঙানো হয়। মুখোশ ও অন্যান্য সতর্কতামূলক পোশাক পরেন নিক। পোশাকের সঙ্গে হুক দিয়ে একটি দড়ি আটকে রাখা হয়, যাতে কোনও ভাবে পা পিছলে লাভায় গিয়ে না পড়েন। তবে সে পরিস্থিতি তৈরি হয়নি।

সন্ধ্যা ৮টা ২০ মিনিটে, ৫৫০ মিটার দড়ির উপর দিয়ে হাঁটতে শুরু করেন নিক। প্রায় ৩১ মিনিট পর অন্যপ্রান্তে পৌঁছন। উত্তপ্ত লাভার উপর দিয়ে হেঁটে আসার ফলে তিনি বিধ্বস্ত, ঘর্মাক্ত হয়ে পড়েন। তার এই দুঃসাহসিক অভিযান দেখতে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। সেই সঙ্গে আনা হয় ক্যামেরা, ড্রোন।

নিকের এই আগ্নেয়গিরি অভিযানের ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে এক জায়গায় দেখা যাচ্ছে, নীচে ফুটছে লাল লাভা। তার উপরে দড়িতে হেঁটে চলেছেন নিক। কয়েক সেকেন্ডের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

ডি থ্রির কোচ চূড়ান্ত

দেশের ঘরোয়া ক্রিকেটাঙ্গনে নতুন এক রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হতে চলেছে। ঘরোয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা