নির্বাচনে, জিততে, চীনের, সাহায্য, চেয়েছিলেন, ট্রাম্প!,
আন্তর্জাতিক

নির্বাচনে জিততে চীনের সাহায্য চেয়েছিলেন ট্রাম্প!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় নির্বাচনে জিততে চীনের কাছে সাহায্য চেয়েছিলেন। সম্প্রতি এমনটাই দাবি করেছেন ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

নির্বাচনে জিততে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে রীতিমতো মিনতিও করেছিলেন ট্রাম্প।

বোল্টন লিখেছেন, ‘ট্রাম্প কৃষকদের ভোট নিয়ে চিন্তিত ছিলেন। এর জন্য চীনকে বেশি করে সয়াবিন ও গম আমদানির অনুরোধ জানিয়েছিলেন তিনি।’

সাবেক এ উপদেষ্টার দাবি, ‘ট্রাম্প জিনপিংয়ের কাছে মিনতি করছিলেন, যেন তিনি নির্বাচনে জিততে পারেন।’ তবে কবে কোথায় এ আলাপ হয়েছিল তা এখনও জানা যায়নি।

ট্রাম্প প্রশাসনের তৃতীয় জাতীয় নিরাপত্তা হিসেবে দায়িত্ব পালনকালে হোয়াইট হাউসে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা নিজের বইয়ে তুলে ধরেছেন বোল্টন।

আসন্ন নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট নেতা জো বাইডেনের বিরুদ্ধে দুর্নাম রটাতে ইউক্রেনের ওপর চাপ প্রয়োগের অভিযোগের বিষয়েও লিখেছেন তিনি।

বইয়ে প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) বিরুদ্ধে ট্রাম্পের অভিশংসন নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন জন বোল্টন। তিনি দাবি করেছেন প্রতিনিধি পরিষদ ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের জন্য যে অভিযোগ তুলেছিল, মার্কিন প্রেসিডেন্ট তার চেয়েও গুরুতর খারাপ কাজে যুক্ত ছিলেন।

বোল্টনের লেখা বইটি আগামী ২৩ জুন প্রকাশিত হওয়ার কথা রয়েছে। যদিও এর প্রকাশনা বন্ধ করতে তাকে নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। বইয়ে গোপন তথ্য প্রকাশ করলে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের চুক্তিভঙ্গ হবে জানিয়ে এমন তথ্য বাদ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে তাকে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা