আন্তর্জাতিক

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়ালো

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বের সপ্তম দেশ হিসেবে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৮ হাজার ৯০৯ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৬১৫ জনে।

আজ (৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় এসময়ের মধ্যে মারা গেছেন ২১৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩০৩ জন।

করোনায় আক্রান্তদের মধ্য থেকে ৮ হাজার ৯৪৪ জনের অবস্থা খুব খারাপ। তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সবচেয়ে বেশি শনাক্ত রোগী রয়েছে মহারাষ্ট্রে ৭২ হাজার ৩০০ জন। এরপর যথাক্রমে তামিলনাড়ুতে ২৪ হাজার ৫৮৬ জন, দিল্লিতে ২২ হাজার ১৩২ জন, গুজরাটে ১৭ হাজার ৬১৭ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা