আন্তর্জাতিক
করোনা সংক্রমণ

জার্মানি, ফ্রান্সকে পেছনে ফেলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ভারতে বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্রতিদিনই ভাঙছে আগের দিনের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড আট হাজার ৩৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ভারতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯০ হাজার ৫৩৫ জনে। এ সংখ্যা ইউরোপের দুই দেশ ফ্রান্স ও জার্মানির চেয়ে বেশি।

সোমবার (০১ জুন) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বিবেচনায় প্রথম ১০টি দেশের মধ্যে ৯ নম্বরে ছিল ভারত। তবে একদিনের ব্যবধানে দেশটি উঠে এসেছে সাত নম্বরে। অর্থাৎ ভারতের সামনে রয়েছে কেবল যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য ও ইতালি।

আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ২৩০ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৯৪ জনে। মৃতের সংখ্যায় রাশিয়াকে পেছনে ফেলেছে ভারত। রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চার হাজার ৬৯৩ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও ভারতে সুস্থ হয়ে ওঠাদের সংখ্যাও কম নয়। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের ৯১ হাজার ৮১৯ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৮৩৫ জন। অর্থাৎ ভারতে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরে ওঠার হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ১৯ শতাংশে।

তবে সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ার মধ্যেই লকডাউন শিথিল হচ্ছে ভারতে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা