আন্তর্জাতিক
করোনাভাইরাস

মৃত্যু ৩ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ৬২ লাখ  

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নামে পরিচিত কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ২ হাজার ২২৯ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭২ হাজার ৭৩৫ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছে ৭৫ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ২৫ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ লাখ ৭৯ হাজারেরও বেশি।

রিপোর্ট লেখা পর্যন্ত ব্রাজিল নতুন করে মারা গেছে ৩৪ জন। এর আগের দিন মারা গেছে ৮৯০ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭২ জনে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে।

রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ১৩৮ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৯৩ জনের। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে আক্রান্ত সংখ্যা ৪ লাখ ছাড়ালো।

ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ২২১ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৪০৬ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ৮ হাজারেও অধিক। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৯০ হাজার ৬০৩ জন।

রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে ৩৭৭ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৯৩৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ১২ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ২৯ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ২৯ হাজার ১৭৩ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ১১৩ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪৮৯ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৭৬২ জন।

স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে মাত্র ২জন। আগের দিন মারা গেছে ৪ জন। এ নিয়ে দেশটিতো মোট প্রাণহানি হয়েছে ২৭ হাজার ১২৭ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৬ হাজারেরও অধিক।

ইতালিতে নতুন করে মারা গেছে ৭৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৪১৫ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজারেরও বেশি।

মেক্সিকোতে নতুন করে প্রাণহানি হয়েছে ৩৬৪ জনের। এ পর্যন্ত মারা গেছে ৯ হাজার ৭৭৯ জন। আক্রান্ত হয়েছে ৮৭ হাজারেরও বেশি

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৯৯৩ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা