আন্তর্জাতিক

ভ্রমণের ওপর বিধিনিষেধ তুলে নিচ্ছে ইতালি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাস যে কয়েকটি দেশে সবচেয়ে বেশি প্রকট আকার ধারণ করেছে, ইতালি তার অন্যতম। চীনে প্রথম সংক্রমিত হলেও খুব দ্রুত চীনকে ছাড়িয়ে যায় ইতালি। তবে এখন পরিস্থিতি উন্নতি হওয়ায় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে দেশটির সরকার।

অর্থনীতির চাকা সচল করতে লকডাউন শিথিলের পাশাপাশি দেশটিতে ভ্রমণের ওপর বিধিনিষেধ তুলে নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। আগামী ৩ জুন থেকে দেশটির নাগরিক এবং বিদেশিরা ইতালির দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করতে পারবেন।

এমন এক আদেশে সই করেছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে। শনিবার (১৬ মে) যা প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

বিবিসি জানায়, গত ৪ মে থেকে ইতালিতে লকডাউন কিছুটা শিথিল করা হয়। স্বল্প পরিসরে কিছু কারখানা এবং পার্ক খোলার অনুমতি দেওয়া হয়েছিল। ১৮ মে থেকে প্রয়োজনীয় কিছু দোকান এবং রেস্তোরা খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে সে ক্ষেত্রে কিছু শর্ত দেয়া হয়।

এদিকে ক্যাথলিক চার্চগুলোও সেদিন (১৮ মে) প্রার্থনার আয়োজন করতে প্রস্তুতি চলিয়ে যাচ্ছে। সে ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলাতে শর্ত দেয়া হচ্ছে।

গত ফেব্রুয়ারিতে ইউরোপের প্রথম দেশ হিসেবে লকডাউন জারি করে ইতালি। এর পর থমকে যায় দেশটির অর্থনীতির চাকা।

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ৩১ হাজার ৬১০ জনের। আক্রান্ত হয়েছে ২ লাখ ২৩ হাজার ৮১০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২০ হাজার ৮০৫ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

জমজমের পানি বিড়ম্বনায় দুই বিমান কর্মকর্তা বরখাস্ত

ওমরাহ শেষে দেশে ফিরে জমজমের পানি পেতে বেশ খানিকটা বিড়ম্বনায় পড়তে হলো যাত্রীদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা