আন্তর্জাতিক

ট্রাম্প একটা পাগল!

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর মারাত্মক ক্ষেপেছেন বিখ্যাত হলিউড অভিনেতা ও পরিচালক রবার্ট ডি নিরো। দেশটিতে করোনা সংক্রমণের ভয়াবহতার মধ্যেও লকডাউন তুলে নেয়ার সিদ্ধান্তের কারণে ট্রাম্পকে ‘পাগল’ বলে আখ্যায়িত করেছেন ওই অভিনেতা।

ট্রাম্পকে উদ্দেশ্য করে রবার্ট ডি নিরো বলেন, ‘উনি একটা পাগল। নিজের অন্ধ সমর্থকদের জন্যও উনি ভাবেন না, তাদেরও প্রাণের দাম নেই মার্কিন প্রেসিডেন্টের কাছে।’

বিশ্বের দেশগুলোর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের। সেখানে আক্রান্ত হয়েছেন ১৫ লাখের মতো মানুষ এবং মারা গেছেন ৮৮ হাজারের বেশি।

এই অবস্থায় অর্থনীতি ফেরাতে অফিস, দোকান, স্কুল, কলেজ সব খুলে দেওয়ার কথা বলেছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে গত মঙ্গলবার দেশের শীর্ষ স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি আশঙ্কা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রে তড়িঘড়ি অর্থনৈতিক কাজকর্ম শুরু করলে ও স্কুল খুললে সংক্রমণ ফের ছড়ানোর সম্ভাবনা দেখা দেবে।

এ নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন,‘আমি ফসির সঙ্গে একমত নই, বিশেষ করে স্কুলের ব্যাপারটায়। অনির্দিষ্টকাল স্কুল-কলেজ বন্ধ রাখা যেতে পারে না। তেমন হলে বেশি বয়সের শিক্ষক-অধ্যাপকরা আরও কিছুদিন ক্লাস নেবেন না, সেটা করা যেতে পারে।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা ভেবেচিন্তে লকডাউন তুলব। যত তাড়াতাড়ি সম্ভব তোলা প্রয়োজন।’

ট্রাম্পের এই হঠকারিতায় ক্ষুব্ধ অভিনেতা নিরো বলেন, ‘ট্রাম্প ভক্তদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটা সত্যি যে উনি তাদের কথাও ভাবেন না। তিনি শুধুমাত্র নভেম্বরের ভোটে পুনর্নির্বাচিত হওয়ার জন্য অর্থনৈতিক কাজকর্ম শুরু করতে চাইছেন। কত মানুষের প্রাণ গেল তাতে তার কিছু যায় আসে না।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

জমজমের পানি বিড়ম্বনায় দুই বিমান কর্মকর্তা বরখাস্ত

ওমরাহ শেষে দেশে ফিরে জমজমের পানি পেতে বেশ খানিকটা বিড়ম্বনায় পড়তে হলো যাত্রীদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা