আন্তর্জাতিক

পাকিস্তানের লাখ লাখ পঙ্গপাল এখন ভারতে

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। এদিকে আবারো দেশটিতে হানা দিয়েছে পঙ্গপাল। এতে করে মহা বিপাকে পড়েছে দেশটি।

এর আগে জানুয়ারি মাস নাগাদ পঙ্গপালের একটি ছোট ঝাঁক পাকিস্তান থেকে রাজস্থানে এসেছিল। সেই পঙ্গপালের ঝাঁক প্রায় ৩ লাখ হেক্টর জমির ফসল নষ্ট করেছিল। এবার আবারও পাকিস্তান থেকে কয়েক লাখ পঙ্গপালের একটি দল রাজস্থানে ঢুকেছে।

পাকিস্তানের কোনো অঞ্চল থেকে সেই পঙ্গপালের দল রাজস্থানের আজমীরে প্রবেশ করেছে বলে জানা গিয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ভারতকে সতর্ক করে জানিয়েছে, জুন মাস নাগাদ পাকিস্তান থেকে আরও পঙ্গপাল এদেশে ঢুকতে পারে। ফলে উৎপাত আরও বাড়বে।

ভারতের পঙ্গপাল সতর্ককারী সংস্থা (এলডব্লিউও) অবশ্য জানিয়েছে, এই নিয়ে এখনই এত ভয় পাওয়ার কিছু নেই। পঙ্গপালের দলকে জব্দ করতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

এলডব্লিউও'র উপপরিচালক কেএল গুরজার জানিয়েছেন, আজমেরের বেওয়ার শহরে পঙ্গপালের একটি বড় ঝাঁক দেখা গিয়েছে। তবে পঙ্গপালের সেই দল যাতে ফসলের ওপর হামলা চালাতে না পারে তার ব্যবস্থা আমরা করেছি। এই বিপদ থেকে বাঁচার প্রস্তুতি সেরে রেখেছি আমরা।

পঙ্গপাল এখন বহু দেশের কাছে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের এপ্রিল পর্যন্ত ২৩টি দেশে হানা দিয়ে ফসল নষ্ট করেছে পঙ্গপালের দল। চলার পথেই বংশবিস্তার করে এই পঙ্গপালের দল। এখনই নিয়ন্ত্রণ করা না গেলে জুন নাগাদ ৪০০ গুণ বড় হবে পঙ্গপালের দল। বিশ্বের ২০ শতাংশ কৃষিজমি ধ্বংস করে দিতে পারে পঙ্গপালের দল।

এফএও জানিয়েছিল, মে ও জুন মাস নাগাদ বিভিন্ন দেশে পঙ্গপালের হামলা বাড়তে পারে। ভারতে যে পঙ্গপালের দল প্রবেশ করেছে সেটি মূলত পাকিস্তানের বালুচিস্তানের কোনও এলাকার। তবে পঙ্গপালের একটি দলের সঙ্গে অন্য দলও যুক্ত হয়ে যায়। ফলে এক—একটি দলে সংখ্যাটা লাখ ছাড়িয়ে যায়। এফএও এটাও জানিয়েছে, ২২ জুন নাগাদ আরও একটি পঙ্গপালের দল ভারতের সীমান্তে প্রবেশ করতে পারে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা