আন্তর্জাতিক

যৌথ অভিযানে বোকো হারামের ৭৫ সন্ত্রাসীকে হত্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভয়ংকর জঙ্গি গোষ্ঠি বোকো হারামের বিরুদ্ধে বড় ধরণের অভিযানে নেমেছে আফ্রিকার কয়েকটি দেশ। অভিযানে বোকো হারামের ৭৫ সদস্য নিহত হয়েছে।

নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়, নাইজেরিরা ও এর প্রতিবেশি দেশগুলো যৌথভাবে বোকো হারামের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। অভিযানে চাদ সীমান্তে সংগঠনটির সদস্যদের সঙ্গে যৌথবাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়।

এছাড়া বিমান হামলা চালানো হয়। বিমান বাহিনীর হামলায় ৫০ জঙ্গি নিহত হয়। অভিযানে সন্ত্রাসীদের আস্তানা ও অস্ত্র-গোলাবারুদের গুদাম ধ্বংস করে দেয়া হয়।

এছাড়া নাইজারের দক্ষিণ-পূর্বের শহর দিফাতেও জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। এতে ২৫ সন্ত্রাসী নিহত হয়। গ্রেপ্তার করা হয় আরও ৫০ জনকে। উদ্ধার করা হয় নানা ধরণের অস্ত্র, গোলাবারুদ ও যানবাহন।

গত ৩ মে দিফা শহরের পাশে নাইজেরিয়ার একটি সামরিক ক্যাম্পে হামলা চালায় বোকো হারাম সন্ত্রাসীরা। ওই সময় দুই সেনা নিহত হয়। এর পর থেকে এই জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে অভিযানে নামে নাইজেরিয়াসহ কয়েকটি দেশ।

বোকো হারাম প্রথমে নাইজেরিয়ায় তৎপরতা শুরু করলেও তারা ধীরে ধীরে প্রতিবেশী নাইজার, চাদ ও ক্যামেরুনের ভেতরে ঢুকে পড়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা