আন্তর্জাতিক

খুলে দেয়া হলো দুবাইয়ের পার্ক ও হোটেল

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা পরিস্থিতির মধ্যে লকডাউন শিথিল করছে অনেক দেশ। এবার সেই তালিকায় যুক্ত হলো সংযুক্ত আরব আমিরাত। করোনা মহামারির কারণে বন্ধ থাকা দেশটির গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র, পার্ক ও হোটেল খুলে দেওয়া হয়েছে। তবে এখনও বন্ধ রয়েছে মসজিদ, সমুদ্র সৈকত ও নাইটক্লাব ।

বুধবার (১৩ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, দুবাইয়ে লকডাউন শিথিল করা হয়েছে। জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে সব হোটেল ও সরকারি পার্ক। তবে পার্কে একই স্থানে পাঁচজনের বেশি জড়ো হওয়া যাবে না।

এছাড়া দেশটির হোটেলের অতিথিদের জন্য বেসরকারি সমুদ্র সৈকতও খুলে দেওয়া হয়েছে। সৈকতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘুরতে হবে। এছাড়া দুবাইয়ে ট্রাম ও ফেরি সার্ভিস চালু করেছে কর্তৃপক্ষ।

এর আগে করোনা প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে লকডাউন শুরু হয় দুবাইয়ে। গত ২৪ এপ্রিল থেকে নিষেধাজ্ঞা শিথিল হতে থাকে দেশটিতে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা