আন্তর্জাতিক

তাড়াহুড়ো করে লকডাউন তোলা চলবে না

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বকে আগে থেকেই তাড়াহুড়ো করে লকডাউন না তোলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। কিন্তু অনেক দেশই এবার বন্দিদশা কাটিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছে। বাংলাদেশও সেই দেশগুলির মধ্যেই একটি। যে সমস্ত দেশ এবার লকডাউন শেষ করে বেরিয়ে আসতে চাইছে তাদের সতর্ক করল হু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস বলছেন, লকডাউন যদি তুলতেই হয়, তাহলে তা তুলুন অতি সাবধানে। না হলে, একলাফে অনেকটা বেড়ে যেতে পারে আক্রান্তের সংখ্যা।

তিনি স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন যাতে বেশি সংখ্যক মানুষের জীবন বাঁচানো যায়। করোনা আক্রান্ত দেশগুলোকে করোনার সংক্রমণ রোধে পর্যাপ্ত ব্যবস্থা ও বিধিনিষেধ আরোপে আরো সতর্ক হতে হবে বলেও জানান সংস্থাটির প্রধান।

এছাড়া, লকডাউন তুলে নিলে বা শিথিল করলে ভাইরাস ফিরে আসার প্রবণতা রয়েছে বলেও সংস্থাটির পক্ষ থেকে বিশ্ব নেতাদের সতর্ক করা হয়।

এরই মধ্যে ইতালি, স্পেন ও জার্মানির লকডাউন শিথিল করা হয়েছে। এমনকি আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রও লকডাউন শিথিল করায় ভবিষ্যতে করোনা পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করেছে সংস্থাটি।

বাংলাদেশে গার্মেন্টস, কলকারখানা, দোকানপাট, শপিংমল, মসজিদ খোলা হচ্ছে। যদিও করোনাভাইরারেস পরিস্থিতি স্বাভাবিক তো দূরের কথা প্রতিদিনই রেকর্ড পরিমাণে লোক আক্রান্ত হচ্ছেন।

উল্লেখ্য, বিধিনিষেধের আওতায় থাকা দেশগুলিকে আগেই লকডাউন তোলার গাইডলাইন ধরিয়ে দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই গাইডলাইন মেনেই লকডাউন তোলার পরামর্শ দিচ্ছে তারা। গাইডলাইনটিতে বলা ছিল, লকডাউন তুলতে হলে অন্তত ৬টি বিষয় মাথায় রাখতে হবে।

১) সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে।

২) স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে, সংক্রমণ হলেও আক্রান্তদের সনাক্ত করে তাদের পরীক্ষা, আইসোলেশন এবং চিকিৎসার ব্যবস্থা করা যাবে।

৩) হাসপাতাল বা নার্সিং হোমগুলিতে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে।

৪) স্কুল, অফিসের মতো প্রয়োজনীয় জায়গায় করোনা প্রতিরোধ করার মতো পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে।

৫) কঠিন পরিস্থিতি তৈরি হলে তা সামলে দেয়ার জন্য প্রস্তুতি চূড়ান্ত।

৬) নতুন স্বাস্থ্য বিধি সম্পর্কে সকলে সচেতন এবং এর সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা