আন্তর্জাতিক

নকল কিম নিয়ে রহস্য!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সারা বিশ্বে করোনা আতঙ্কের মধ্যে আরও একটি বিষয় নিয়ে সবার মাঝে কৌতুহলের সৃষ্টি হয়। আর তা হলো উত্তর কোরিয়ার শাসক কিম জং উন কি বেঁচে আছেন?

দীর্ঘ জল্পনার পর অবশেষে মে দিবস উপলক্ষে প্রকাশ্যে এসেছিলেন তিনি। তিনি যে বেঁচে রয়েছেন তার প্রমাণ স্বশরীরে নিজেই দিয়েছেন কিম। আর টানা ৩ সপ্তাহ গা ঢাকা দিয়ে থেকে হঠাৎ তার এভাবে আবির্ভাব হওয়া দেখে অবাক হন অনেকেই।

এমনকি, যখন বিশ্বের সকলে মনেই করে নিয়েছিলেন তিনি মৃত তখনও তিনি অজ্ঞাতবাসেই ছিলেন। তবে ফিরে আসার পর জানা গেছে যে তিনি অসুস্থ ছিলেন না এমনকি তার কোনো অস্ত্রপোচারও হয়নি।

তবে সম্প্রতি কিম প্রকাশ্যে আসার পর একটি জল্পনা শুরু হয়েছে তা হলো বডি ডাবল ব্যবহার করেছেন কি কিম? উত্তর কোরিয়ায় কী তাহলে একাধিক কিম রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে চিনা ব্লগার জেনিফার জেং দাবি করেছেন, ‘মে দিবসে যিনি প্রকাশ্যে এসেছেন তিনি নকল! দাবির স্বপক্ষে ৪টি জিনিস দেখতে বলেছেন তিনি- ১)দাঁত, ২)কান, ৩)চুল ও ৪)তার বোন।’ এমনকী দাবির স্বপক্ষে ছবি পোস্ট করে প্রমাণও দিয়েছেন ওই ব্লগার।

​​​​​অ্যাডল্ফ হিটলার, জোসেফ স্টালিন, সাদ্দাম হুসেনদের মতো একনায়কদেরও বডি ডাবল ছিল। সেই একই ধারা বজায় রাখছেন কিম এমনই মনে করা হচ্ছে। একে রাজনৈতিক ফাঁদ বলা হচ্ছে।

এর আগেও কিমের বডি ডাবল নিয়ে আলোচনা হয়েছে। তাই সিদ্ধান্তে পৌঁছনোর জন্য এখন তার কান ও দাঁতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। অনেকেই কিমের সঙ্গে তার সদৃশ ব্যক্তির ছবি শেয়ার করে দেখিয়েছেন দাঁতের আকার এবং ঠোঁটের উপরে কিউপিড বো সম্পূর্ণ আলাদা।

আর একটি ছবিতে কানের আকৃতি তুলনা করা হয়েছে। যেখানে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। তবে এর মধ্যে বেশির ভাগ কিমের ছবিই বেশ পুরনো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা