আন্তর্জাতিক

জাপানে আছড়ে পড়তে পারে ১০০ ফুট উঁচু ঢেউ!

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানে ৯ মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হতে পারে টোকিওসহ একাধিক শহর। এমনকি এই ভয়াবহ ভূমিকম্পে ১০০ ফুট উঁচু ঢেউ ওঠার সম্ভাবনা রয়েছে।

সরকারি সূত্রে জানা যায়, এ অবস্থায় সুনামি সতর্কতা জারি হতে পারে। এই সুনামি জাপানের পূর্ব উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

গবেষকরা জাপানের উত্তর পূর্ব উপকূল থেকে মাটির নমুনা নিয়ে পরীক্ষা করেছেন। পরিসংখ্যান বলছে প্রতি ৩০০ থেকে ৪০০ বছর পরে জাপানে বিশাল মাত্রার সুনামি হয়। শেষ এই সুনামি হয়েছিল ১৭০০ শতকে। তবে ঠিক কবে বা কখন এই সুনামি আসবে, তা বলতে পারেননি গবেষকরা। বিজ্ঞানীরা জানাচ্ছেন যদি ভূমিকম্প হয় ও সুনামি আসে, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে হোক্কাইডো দ্বীপের এরিমো শহর ও মিয়াকো শহর।

তবে টোকিও'তেও খুব বেশি ক্ষয়ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে। ফুকুশিমা দাইচি পরমাণু কেন্দ্র ডুবতে পারে ৬৫ ফুট উঁচু ঢেউতে।

এদিকে, সুনামির সঙ্গে সঙ্গেই ৭-৯ মাত্রার ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছেন বিজ্ঞানীরা। বলা হচ্ছে, যদি সেই সময় মানুষ বাইরে থাকেন, তবে ছিটকে বহু দূরে গিয়ে পড়তে পারেন। ভেঙে পড়তে পারে বাড়ি ঘর।

২০১১ সালের ভয়াবহ ভূমিকম্পের সঙ্গে এবারের হতে চলা ভূমিকম্পের তুলনা করছেন বিজ্ঞানীরা।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা