আন্তর্জাতিক

করোনা যুদ্ধে জয়ী ১১ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে মানুষ শুধু আক্রান্ত আর মারাই যাচ্ছেন না, এ ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বহু মানুষ।

ইতিমধ্যে করোনা যুদ্ধে জয়ী হয়ে উঠেছেন বিশ্বের প্রায় ১১ লাখ মানুষ। এবং সুস্থ হওয়া এই মানুষেরা ফিরেছেন তাদের নিজ বাড়িতে। এটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় সুখবর।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ লাখ ৮১ হাজার ৭০৫ জন। আর এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ১ হাজার ৩১৮ জন। অর্থাৎ মোট আক্রান্তের প্রায় এক তৃতীয়াংশই সুস্থ হয়ে উঠেছেন।

এই রোগে এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৩৯ হাজার ৬১৪ জন।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩১ হাজার ৪৫২ জন। মারা গেছেন ৬৫ হাজারের বেশি মানুষ। আর দেশটিতে সুস্থ হয়েছেন এ পর্যন্ত ১ লাখ ৬১ হাজার ৫৬৩ জন।

তবে করোনা থেকে সুস্থতায় রেকর্ড করেছে ইউরোপের দেশ জার্মানি। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ১ লাখ ২৭ হাজার মানুষ। সেখানে মোট আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৬৪ হাজার ৭৭ জন। সেখানে আক্রান্তের তুলনায় মৃত্যুর সংখ্যাও অনেক কম। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে মাত্র ৬ হাজার মানুষ।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তি হয়। এরপর ফেব্রুয়ারি নাগাদ এটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। বর্তমানে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনা সংক্রমিত হয়েছে। তবে চীন কিন্তু করোনার ধাক্কা সামলে উঠেছে। বর্তমানে দেশটিতে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেকখানি কমে এসেছে। ফলে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোদমে সচল রয়েছে যা নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করে থাকে। সূত্র: ওয়ার্ল্ডোমিটার

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা