আন্তর্জাতিক

করোনা শংকটে নেতৃত্বের ঘাটতি দেখা দিয়েছে: গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বিশ্ব নেতৃত্বের ঘাটতির সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

নিউইয়র্কে স্থানীয় সময় ৩০ এপ্রিল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি করোনা মোকাবিলায় বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর দরিদ্র দেশগুলোকে সহযোগিতা না করা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

করোনা নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান একে অপরকে দোষারোপ করার মধ্যে এমন মন্তব্য করলেন বিশ্বের সব দেশের একমাত্র সম্মিলিত সংস্থাটির প্রধান।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মহামারি প্রমাণ করেছে, আমাকে আসন্ন নভেম্বরের নির্বাচনে হারানোর জন্য চীন সম্ভাব্য সবকিছুই করতে পারে।

জাতিসংঘ মহাসচিব বলেছেন, এটা একেবারে সত্য যে এখন নেতৃত্বের ঘাটতি দেখা দিয়েছে। এটা এমন পরিস্থিতি, যখন আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে সংকট উত্তরণে কাজ করে যাওয়া উচিত কিন্তু এর বদলে বিশ্ব নেতৃত্বে আরও বেশি বিভক্তি দেখা দিয়েছে। যা চরম উদ্বেগের বিষয়।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশের ভূমিকা রয়েছে কিন্তু বৈশ্বিক সম্পর্ক জোরদারের মতো আরও যে বিষয়গুলো রয়েছে, আমার মতে এটা খুবই জরুরি। আমি আশা করবো অদূর ভবিষ্যতে এটা সম্ভব হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা