আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লকডাউন বিরোধী সশস্ত্র বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের ফলে চলমান লকডাউন তুলে নেয়ার দাবিতে যুক্তরাষ্ট্রের মিশিগানসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে অস্ত্র হাতে নিয়ে বিক্ষোভ করেছেন কয়েক’শ জনগণ।

মিশিগান অঙ্গরাজ্যের রাজধানী ল্যান্সিংয়ে ৩০ এপ্রিল বৃহস্পতিবার গভর্নর গ্রেটচেন হোয়াইটমারের লকডাউনের বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে এই বিক্ষোভ প্রদর্শিত হয়।

বিক্ষোভকারীরা শুক্রবারের (১ মে)'র মধ্যেই মিশিগানে লকডাউন তুলে নেয়ার আহ্বান জানান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডেমোক্র্যাট গভর্নর গ্রেচেন হুইটমার আগামী ১৫ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে সবাইকে ঘরে থাকার কথা বলেছেন।

এ সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। তাদের কেউ কেউ রাজ্যের আইনসভা হাউস চেম্বারেও প্রবেশের চেষ্টা চালান। পুলিশ সদস্যদের পর্যন্ত আটকে দেয় তারা।

এসময় বিক্ষোভকারীরা চিৎকার করে বলতে থাকেন, আমাদের প্রবেশ করতে দিন। অবশ্য এ সময় রাজ্যের সিনেট অধিবেশনে কম সংখ্যক সদস্যই উপস্থিত ছিলেন। তবে বিক্ষোভে অনেককে মাস্ক ছাড়া বের হতে দেখা যায়। অনেককে দেখা যায় বুকে বন্দুক জড়িয়ে ক্ষোভ প্রকাশ করতে।

মিশিগানে তিন হাজার ৭৭৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে মোট ৪১ হাজার। ডেট্রয়েট মেট্রো এলাকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রে এটাকে লকডাউন বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে। করোনাভাইরাস সংকট যুক্তরাষ্ট্রে কমে আসার তেমন কোনো আভাস না পাওয়া গেলেও লকডাউন উঠিয়ে নেয়ার পক্ষে ট্রাম্প।

এরিমধ্যে বেশ কিছু অঙ্গরাজ্যে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন তিনি। তবে করোনায় অন্য যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও প্রাণহানি উভয় দিক থেকেই বর্তমানে বিশ্বে শীর্ষে রয়েছে দেশটি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা