আন্তর্জাতিক

করোনাভাইরাস মানবসৃষ্ট নয়, নিশ্চিত মার্কিন গোয়েন্দারা

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্সের পক্ষ থেকে বলা হয়েছে, কোভিড-১৯ বা নোভেল করোনাভাইরাস মানবসৃষ্ট নয়। এমনকি ভাইরাসটি জেনেটিকভাবে পরিবর্তিতও নয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই যে ভাইরাসটি ছড়িয়েছে সে ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। তবে এই ‘আত্মবিশ্বাস’ ট্রাম্প কোথা থেকে পেলেন সে ব্যাপারে পরিষ্কার কিছু বলেননি।

ট্রাম্প যখন এমন মন্তব্য করেন ঠিক তখনই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হলো, ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর বিষয়ে তারা এখনও নিশ্চিত নয়, তদন্ত চলছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসটি উহানের ল্যাব থেকে ছড়িয়েছে কিনা তা তদন্ত করতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ। চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভাইরাস সংক্রান্ত তথ্য প্রকাশে সময়ক্ষেপণ করেছে কিনা তা নিয়ে তদন্ত করতেও ওই গোয়েন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যেই ন্যাশনাল ইন্টেলিজেন্সের পক্ষ থেকে এমন একটি বিবৃতি প্রকাশ করা হলো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভাইরাসটি এক ধরনের জৈব অস্ত্র’- চীন ও যুক্তরাষ্ট্রের এই ষড়যন্ত্র তত্ত্ব বাতিল করে প্রথমবারের মতো পরিষ্কার মন্তব্য করলো গোয়েন্দা সংস্থা।

বিজ্ঞানীরা অবশ্য দাবি করে আসছেন, ভাইরাসটি স্বাভাবিকভাবে বাদুড় থেকে ছড়িয়েছে। তবে পম্পেওসহ ট্রাম্প প্রশাসনের অনেকে তা মানতে নারাজ। তারা ভাইরাসটির উৎপত্তির জন্য উহানের ল্যাবের দিকে আঙুল তুলে আছেন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা