আন্তর্জাতিক

করোনা থেকে বাঁচতে বিষাক্ত মদ পানে ইরানে ৭২৮ জনের মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে ইরানে ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল (বিষাক্ত মদ) পান করে ৭২৮ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২০ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত মদ্য পানে ৭২৮ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। গত বছর একই সময়ে দেশটিতে অ্যালকোহল পানে মারা গিয়েছিলো ৬৬ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর জানিয়েছেন, এই বিষাক্ত মদ খেয়ে অসুস্থ হয়েছেন ৫ হাজার ১১ জন। এদের মধ্যে ৯০ জনের চোখে সমস্যা দেখা দিয়েছে। তারা ভেবেছিলো, এই মদ খেলে করোনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৫৮৪ জন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৭৭ জনের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা