আন্তর্জাতিক

আবারও করোনা ঝুঁকির বিষয়ে সতর্কবার্তা দিল আইএলও

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসের কারণে বন্দি সাধারণ মানুষ। বন্ধ রয়েছে শিল্প কারখানা। এতে হুমকির মুখে পড়েছে উৎপাদনমুখী খাত। ঝুঁকির মধ্যে রয়েছে প্রতিটি দেশের অর্থনীতি। এমন অবস্থায় অনেক দেশই লকডাউন শিথিল করে চালু করতে যাচ্ছে শিল্প কারখানা।

তবে করোনাভাইরাসের এই মহামারির মধ্যে শ্রমিকদের কাজে ফেরানোর বিষয়ে তাদের স্বাস্থ্য সুরক্ষার নিয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

সংস্থাটির জেনেভা অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা না করে শ্রমিকদের কাজে ফিরিয়ে আনলে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে।

অর্থনীতির চাকা সচল রাখতে দেশে দেশে লকডাউনে যে বিধিনিষেধ শিথিল করার চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে প্রতিটি দেশের সরকারের প্রতি কর্মক্ষেত্রে করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে আইএলও।

এজন্য প্রয়োজনে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে আইএলও আরও বলছে, কর্মীদের ঝুঁকির বিষয়ে সব মালিকপক্ষকেই গুরুত্ব দিতে হবে। কর্মস্থলগুলোতে শ্রমিকদের ফিরে আসার আগেই তাদের জন্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তা না হলে দ্বিতীয় দফা করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

বিবৃতিতে শ্রমিকদের সুরক্ষার জন্য কিছু পরামর্শ দিয়েছে আইএলও ।

১. সব কাজের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকিগুলো নির্ধারণ করা।

২. প্রতিটি খাত ও প্রতিটি কর্মক্ষেত্রে সুনির্দিষ্টভাবে ঝুঁকি নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়া। কাজের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা, কর্মক্ষেত্রে ভেন্টিলেশন ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত মেঝে পরিষ্কার করা, পুরো কর্মস্থল পরিষ্কার ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা, হাত ধোয়া এবং স্যানিটাইজেশনের জন্য পর্যাপ্ত সুযোগ সরবরাহ করা।

৩.বিনামূল্যে কর্মীদের মাঝে পিপিই সরবরাহ করা।

৪. কারও মধ্যে লক্ষণ দেখা দিলে তাকে পৃথক করা এবং কার কার সঙ্গে তার যোগাযোগ হয়েছে- তা খতিয়ে দেখে কোয়ারেন্টিনে পাঠানো।

৫. কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান।

৬. করোনা থেকে সুরক্ষা সম্পর্কে প্রশিক্ষণ, শিক্ষা ও তথ্য উপাদান সরবরাহ করতে হবে এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার অনুশীলন করানো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা