আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব করোনা পরিস্থিতিতে তুরষ্ক এবার যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জাম পাঠাবে বলে জানিয়েছে।

২৭ এপ্রিল সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ২৮ এপ্রিল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জাম পাঠাবে তুরষ্ক। এগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও মাস্ক।

সোমবার পর্যন্ত তুরস্কে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজার ১৩০ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৮০৫ জনের। আর বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৫৫ হাজারের বেশি মানুষের।

মন্ত্রিসভার এক বৈঠকের পর এরদোয়ান বলেন, ১ মে পর্যন্ত তুরস্কের ৩১টি শহরে তিনদিনের লকডাউন জারি থাকবে। এছাড়া মে মাসের শেষ ও ইদুল ফিতরের আগ পর্যন্ত লকডাউন বহাল থাকবে।

এরদোয়ান বলেন, পরিস্থিতি স্বাভাবিকতায় ফিরিয়ে আনার তারিখ শিগগিরই ঘোষণা দেওয়া হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের অনুরোধে দেশটিকে করোনাভাইরাস শনাক্তের পাঁচ লাখ কিট পাঠিয়েছে তুরস্ক।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা