আন্তর্জাতিক

কাজে ফিরলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে আবারও কাজে ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

প্রায় এক মাস চিকিৎসার কারণে দায়িত্ব থেকে দূরে ছিলেন তিনি। তবে সুস্থ হয়ে ২৭ এপ্রিল সোমবার ফের ডাউনিং স্ট্রিটে ফিরেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ।

এর আগে গত মার্চের শেষ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে চলে যান তিনি। তবে ১০ দিন আইসোলেশনে থাকার পর হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৬ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনদিন হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে থাকার পর তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। এদিকে বেশ কিছু দিন বিশ্রাম নেয়ার পর জনসনের শরীর এখন আগের চেয়ে অনেকটাই ভালো।

ফলে সোমবার ডাউনিং স্ট্রীটে নিজের কর্মক্ষেত্রে ফিরলেন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী। দেশজুড়ে করোনার লড়াইয়ে নতুন উদ্যোমে আবারও কাজ শুরু করবেন জনসন।

জনসনের অনুপস্থিতিতে এতদিন তার হয়ে দায়িত্ব পালন করছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

ব্রিটেনে এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ৮৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২০ হাজার ৭৩২ জনের।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা