আন্তর্জাতিক

মার্কিন রণতরী ৮৪০ সেনা করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের ৮৪০ জন সেনা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত বলে পরীক্ষায় ধরা পড়েছে।

মার্কিন নৌবাহিনীর তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত শুক্রবার তারা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত একমাসে এই যুদ্ধজাহাজের প্রায় ৫,০০০ নৌসেনা এবং নাবিকের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪,০৯৮ জনের নেগেটিভ ফলাফল এসেছে। ৮৪০ জনের এসেছে পজিটিভ ফলাফল এবং অল্পসংখ্যক ফলাফল বাকি রয়েছে।

এছাড়া ৮৮ জন নাবিক করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন।

মার্কিন নৌবাহিনী বলেছে, ৪,২৩৪ জন সেনাকে গুয়াম নৌঘাঁটিতে নেয়া হয়েছে এবং তাদেরকে সেখানকার কয়েকটি হোটেলে রাখা হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আক্রান্ত সেনাদের মধ্যে চারজনকে মার্কিন নৌবাহিনীর হাসপাতালে রাখা হয়েছে তবে শুক্রবার পর্যন্ত কাউকেই আইসিইউতে নেয়ার প্রয়োজন হয় নি।

গত ২৭ মার্চ থিওডোর রুজভেল্ট যুদ্ধজাহাজে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকে এ পর্যন্ত ওই জাহাজের একজন সেনা মারা গেছে।

থিওডোর রুজভেল্ট জাহাজের সাবেক ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার সর্বপ্রথম জানিয়েছিলেন যে, ওই জাহাজে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এই তথ্য জানানোর কারণে তাকে তার পদ থেকে বহিষ্কার করা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

রেস্তোরাঁ খাত চরম সংকটে, ৯ দফা দাবি মালিক সমিতির

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাঁচামালের মূল্যবৃ...

জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এ...

বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয়জনকে দিন ছোট্ট চমক

প্রিয় মানুষকে ভালোবাসা ও গুরুত্ব জানানোর জন্য বিশ্বজুড়ে নানা বিশেষ দিবস পালিত...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা