আন্তর্জাতিক

ট্রাম্পের পচ্ছন্দের ওষুধটিতে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের প্রায় সকল দেশের চিকিৎসাবিজ্ঞানীরা করোনাভাইরাসের প্রতিষেধক তৈরিতে রাত-দিন কাজ করে যাচ্ছে। আর করোনার চিকিৎসায় হাইড্রোক্সোক্লোরোকুইনের নাম প্রায় সবারই জানা। তবে এবার পরিসংখ্যান বলছে ওষুধটির সফলতার তুলনায় ব্যর্থতার পরিমাণ বেশি।

করোনা চিকিৎসায় এবার হাইড্রোক্সোক্লোরোকুইন সেবনের বিষয়ে সতর্কতা জারি করেছে মার্কিন ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন এফডিএ।

করোনাভাইরাস মহামারীর শুরু দিকে হাইড্রোক্সোক্লোরোকুইনকে করোনার চিকিৎসার অন্যতম ওষুধ হিসেবে তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ম্যালেরিয়ার এই ওষুধকে গেইম চেঞ্জার বলেন ট্রাম্প।

হাইড্রোক্সোক্লোরোকুইন সম্পর্কে এফডিএর কমিশনার ড.স্টিফেন এম হ্যান বলছেন, আমরা জানি যে বিশ্বের সব গবেষকরা রাত দিন কাজ করে যাচ্ছেন করোনার প্রতিষেধক খুঁজতে তবে আমরা তাদের ওষুধ তৈরির বিষয়ে পর্যাপ্ত তথ্য দিতে চাই। এই ওষুধ সেবনে অনেকের হৃদস্পন্দন অস্বাভাবিক দেখা দিতে পারে বলে বলছে এফডিএ।

এদিকে ম্যালেরিয়ার এই ওষুধ কিনে মজুদ করে রেখেছে ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের আরো ২২ টি অঙ্গরাজ্য। যদিও করোনা নিরাময়ে এসব ওষুধের কার্যকরিতা নিয়ে তেমন কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ এখনও মেলেনি।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

এনসিটি ইজারা বাতিলের দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনস...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা