আন্তর্জাতিক

প্রকাশ্যে থুতু ফেলায় কলকাতায় গ্রেফতার ৩৬

আন্তর্জাতিক ডেস্ক:

প্রকাশ্যে থুতু ফেলার নিষেধাজ্ঞা অমান্য করায় কলকাতায় ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

২৩ এপ্রিল বৃহস্পতিবার ওই ব্যক্তিদের গ্রেফতার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এ নিয়ে গত ৩ দিনে থুতু ফেলার জন্য মোট ৮১ জনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ।

এর আগে ভারতে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস ঠেকাতে নেয়া হয়েছে নানা ধরনের পদক্ষেপ। এর মধ্যে রয়েছে প্রকাশ্যে থুতু ফেলার ওপর সরাসরি নিষেধাজ্ঞাও।

ভারতে বহু মানুষ পান, তামাক ইত্যাদি চিবিয়ে খেয়ে যেখানে সেখানে থুতু ফেলেন। আর এই থুতু থেকেই করোনা সংক্রমণের আশঙ্কা সব থেকে বেশি। তাই দুর্যোগ মোকাবিলা আইনের ৫১ বি ধারা অনুযায়ী থুতু ফেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে নির্দেশেনা জারি করা হয়েছে।

এছাড়া রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে মাস্ক পরাও আবশ্যক করা হয়েছে। কলকাতায় গত তিন দিনে মাস্ক না পরে রাস্তায় বের হওয়ায় গ্রেফতার হয়েছেন ৫১৩ জন।

এছাড়াও বিনা কারণে লকডাউনের মধ্যে রাস্তায় ঘোরা বা গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার জন্য শত শত মানুষকে গ্রেফতার করা হচ্ছে। বাজেয়াপ্ত করা হচ্ছে গাড়ি।

পশ্চিমবঙ্গ সরকারের এই কঠোর অবস্থানের কারণে ভারতের অন্যান্য অনেক রাজ্যের চেয়ে করোনা পরিস্থিতিতে ভালো অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা