আন্তর্জাতিক

ইরান শক্তিশালী হচ্ছে আর দুর্বল হয়ে পড়ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিম এশিয়ায় দিনে দিনে প্রায় সব দিক থেকেই শক্তিশালী হয়ে উঠেছে ইরান অপর দিকে গত চার বছরের তুলনায় আমেরিকা আরো দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্রেট দলের সিনেটর ক্রিস মারফি।

ক্রিস মারফি ইরানের সামরিক উপগ্রহ ‘নূর’ উৎক্ষেপণের ঘটনাকে দেশটির জন্য অনেক বড় সাফল্য উল্লেখ করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল নীতির কারণে ইরান দিন দিন শক্তিশালী হয়ে উঠছে।

মার্কিন ডেমোক্রেট দলের এ সিনেটর আরো বলেন, বলতে বাধ্য হচ্ছি ট্রাম্পের নীতি আমেরিকার জন্য বড় বিপর্যয় ডেকে এনেছে এবং গত চার বছরের তুলনায় ইরান প্রায় প্রতিটি ক্ষেত্রেই শক্তিশালী হয়েছে এবং আমেরিকা দুর্বল হয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন সিনেটরের এ স্বীকারোক্তি থেকে বোঝা যায়, ইরানকে বাগে আনতে ট্রাম্প যতই সাফল্যের কথা বলুক না কেন তিনি আসলে কিছুই অর্জন করতে পারেননি। ক্ষমতায় আসার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ইসলামি সরকার ব্যবস্থাকে দুর্বল করার জন্য বহু রকমের চেষ্টা করেছেন। তিনি পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে লিপ্ত হয়েছেন। এ ছাড়া, তিনি সামরিক দিক দিয়েও ইরানকে চাপে রাখার জন্য গত বছর এ অঞ্চলের দেশগুলোকে নিয়ে যৌথ নৌবাহিনী গঠনের চেষ্টা করেছেন।

কিন্তু মার্কিন হুমকির মোকাবেলায় ইরান শক্ত অবস্থান নিয়েছে এবং এ অঞ্চলে নিজের অবস্থান শক্তিশালী করেছে। এমনকি মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইউরোপও তাদের প্রতিশ্রুতি পালন না করায় প্রতিশোধ হিসেবে ইরানও পরমাণু সমঝোতা থেকে সরে এসেছে এবং ফের শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম শুরু করেছে।

তিনি আরো বলেন, ‘ট্রাম্প পরমাণু সমঝোতাকে ধ্বংস করে দিয়েছেন এবং তিনি একটি নতুন চুক্তি মেনে নেয়ার জন্য ইরানের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ট্রাম্প এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন।’

আমেরিকার এ সিনেটর স্বীকার করেছেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ট্রাম্প নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা দিলেও কিছুই অর্জন করতে পারেননি বরং এতে করে আরো শক্তিশালী হয়েছে ইরান।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা