আন্তর্জাতিক

গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ করোনা: মেরকেল

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস গণতন্ত্রের জন্য এক ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জার্মানির পার্লামেন্টে দেয়া এক ভাষণে এ কথা বলেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

তিনি বলেন, এই চ্যালেঞ্জ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে।

জার্মানিতে করোনার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এই মহামারির পরবর্তী ধাপের বিপদ অত্যন্ত সতর্কতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবিলা করতে দেশটির নাগরিকদের প্রতি তিনি আহ্বান জানান।

পার্লামেন্টে মেরকেল বলেন, এখানেই ভাইরাসের শেষ নয়, সবে শুরু। আরও দীর্ঘ সময় ধরে আমাদের এর সঙ্গে লড়তে হবে।

তিনি বলেন, আমি জানি, বিধি-নিষেধগুলো কতটা কঠিন; এটা গণতন্ত্রের জন্যও চ্যালেঞ্জ। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার সীমিত করে ফেলেছে। গণমাধ্যমের অবাধ স্বাধীনতা; যা পরিস্থিতিকে সহনীয় করতে এবং গণতান্ত্রিক স্বচ্ছতা বজায় রাখতে সহায়তা করে; সেসবও খর্ব হচ্ছে।

জার্মান চ্যান্সেলর বলেন, এটা অত্যন্ত ভালো যে, মানুষ পরস্পরের প্রতি বেশ সহমর্মিতা দেখাচ্ছে।

দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসতাগে মেরকেল বলেন, আমাদের জনগণ এবং তাদের জীবনের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ইউরোপের বিভিন্ন দেশ করোনা মোকাবিলায় হিমশিম খেলেও জার্মানিতে সেই চিত্রটা ভিন্ন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা