আন্তর্জাতিক

‘করোনাভাইরাস’ নাম নিলেই জেল!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীনের উহান থেকে বৈশ্বিক মহামারি হিসেবে দেখা দেয়া করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইে অভিনব পদ্ধতি নিয়েছে এশিয়ার এক দেশ। ‘করোনাভাইরাস’ শব্দটিকেই নিষিদ্ধ করা হয়েছে সেখানে। কেউ যদি এই শব্দটি মুখে আনে কিংবা কোথাও আলোচনা করে তাহলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে তাকে।

শুধু তাই নয়, মাস্ক পরাকেও সেখানে বেআইনি ঘোষণা করা হয়েছে। দেশটির পুলিশ বাহিনীও প্রেসিডেন্টের এ ঘোষণাটি ব্যাপক গুরুত্ব সহকারে দেখছে।

এশিয়ার সেই দেশের নাম তুর্কমেনিস্তান। একনায়কতন্ত্রের জনক প্রেসিডেন্ট গুর্বাঙ্গুলি বার্ডি মুখামেদভ করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন। যদিও দেশটিতে এখন পর্যন্ত একজনও করোনাতে আক্রান্ত হয়েছেন কি না, সে তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানায়, করোনাভাইরাস নিয়ে যারা আলোচনা করছেন, পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। মিডিয়াগুলোর মুখও বন্ধ করে দেওয়া হয়েছে। করোনাভাইরাস নিয়ে কোনো ধরনের আলোচনা বা লেখালেখি সম্পূর্ণ বন্ধ করা হয়েছে দেশটিতে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে এখনো কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগীর তথ্য নেই। আগামীতেও যেন না পাওয়া যায় সে চেষ্টা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির রেস্তোরাঁ, জিম, খেলাধুলা বন্ধ করা হয়েছে। ছুটি দেওয়া হয়েছে স্কুল। বেআইনি ঘোষণা করা হয়েছে মাস্ক পরাকেও।

তুর্কমেনিস্তানে অদ্বিতীয় শাসক প্রেসিডেন্ট গুর্বাঙ্গুলি বার্ডি মুখামেদভের নির্দেশের কারণে দেশটি থেকে করোনা সম্পর্কিত কোনো তথ্য বাইরে আসতে পারছেন না বলে ধারণা পশ্চিমা গণমাধ্যমের।

তবে সেখানে যদি ভাইরাসটি প্রকোপ দেখা দেয়, বিপর্যয় ঘটতে পারে বড় রকমের। দেশটির নাগরিকেরাও শিকার হতে পারে মারাত্মক ঝুঁকির।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মারা গেছে মোট ১ লাক ৮৪ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্ত ৮ লাখ ৮৫ হাজার ৯২৪, আর সুস্থ হয়েছেন মোট ১ লাখ ৮৫ হাজার ২৬৯ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা