আন্তর্জাতিক

সিঙ্গাপুরে প্রায় চার হাজার বাংলাদেশি করোনায় আক্রান্ত

সান নিউজ ডেস্ক:

সিঙ্গাপুরে এখন পর্যন্ত প্রায় চার হাজার বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। যা দেশে আক্রান্তের সংখ্যার চেয়েও বেশি।

সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান এ কথা জানিয়েছেন।

২২ এপ্রিল বুধবার তিনি বলেন, সিঙ্গাপুর সরকার আক্রান্ত বাংলাদেশির সঠিক সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুসারে আমাদের ধারণা, প্রায় চার হাজার বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বেশিরভাগ বাংলাদেশির মধ্যে কেবল হালকা ধরনের কোভিড-১৯ এর লক্ষণ রয়েছে। তবে করোনায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে কোনো বাংলাদেশি এখন পর্যন্ত মারা যাননি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে বুধবার টানা তৃতীয় দিনের মত আক্রান্ত লোকের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য মতে, আজ আক্রান্ত এক হাজার ১৬ জনের মধ্যে মাত্র ১৫ জন স্থানীয়।

বাকি এক হাজার একজন বিদেশি। সবমিলিয়ে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমিত লোকের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, ২০ এপ্রিল থেকে টানা তিন দিন এক হাজারের বেশি মানুষের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হচ্ছে। এদের মধ্যে স্থানীয় লোকের সংখ্যা খুবই কম।

যেমন ২০ এপ্রিল শনাক্ত এক হাজার ৪২৬ জনের মধ্যে স্থানীয় নাগরিক মাত্র ১৬ জন। ২১ এপ্রিল শনাক্ত এক হাজার ১১১ জনের মধ্যে ২৮ জন স্থানীয় নাগরিক। আর ২২ এপ্রিল আক্রান্ত এক হাজার ১৬ জনের মধ্যে মাত্র ১৫ জন সিঙ্গাপুরের নাগরিক।

অর্থাৎ গত তিন দিনে আক্রান্ত তিন হাজার ৫৫৩ জনের মধ্যে মাত্র ৫৯ জন সিঙ্গাপুরের নাগরিক। বাকিরা বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও চীনের নাগরিক।

তবে এ বিষয়ে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান আশার কথা শুনিয়ে বলেন, আক্রান্ত বাংলাদেশিদের কারও অবস্থাই গুরুতর নয়। এমনকি গুরুতর অসুস্থ ছিলেন যে বাংলাদেশি কর্মী, তাকে প্রায় দুই মাসের বেশি সময় পর আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থাও বেশ ভালো।

বর্তমানে দেশটিতে প্রায় এক লাখ ৩০ হাজারের মতো বাংলাদেশি অবস্থান করছেন বলে জানিয়েছে সিঙ্গাপুরস্থ হাইকমিশন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

৫১ হাজার ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আটক

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক প্রবীণের কাছ...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনে...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

থাইদের তছনছ করে বাংলাদেশের দাপুটে জয়

এশিয়ান গেমসে নিজেদের হকি মিশনের ইতি টানল দারুণ এক জয়ে। সপ্তম স্থান নির্ধারণী...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা