আন্তর্জাতিক

সিঙ্গাপুরে করোনাক্রান্তের ৪০ ভাগই বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে সিঙ্গাপুরে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত লোকের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশের নাগরিকই রয়েছে সাড়ে চার হাজারের মতো।

এতে হিসাব কষে দেখা যায়, সিঙ্গাপুরের করোনা আক্রান্ত রোগীর মধ্যে ৪০ শতাংশই বাংলাদেশি। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে এ তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বুধবার (২২ এপ্রিল) সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, গত তিন দিন ধরে সিঙ্গাপুরের কাছ থেকে সুনির্দিষ্ট সংখ্যাটা জানতে পারিনি। তবে তারা ধারণা দিয়েছে আক্রান্ত বাংলাদেশির সংখ্যাটা প্রায় সাড়ে চার হাজার। তবে আশার খবর হচ্ছে, বাংলাদেশের আক্রান্ত লোকজনের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয়। এমনকি দুই মাসের বেশি সময় পর আইসিইউ থেকে কেবিনে নেওয়া বাংলাদেশের কর্মীর শারীরিক অবস্থাও বেশ ভাল।

তিনি আরো বলেন, গত মঙ্গলবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে অভিবাসীদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে দুই মাসের বেশি সময় পর আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে নেওয়া বাংলাদেশের কর্মীর বিষয়টি উল্লেখ করেন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের ওই কর্মীর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভাল।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, ২০ এপ্রিল থেকে টানা তিন দিন এক হাজারের বেশি মানুষের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হচ্ছে। এদের মধ্যে স্থানীয় লোকের সংখ্যা খুবই কম। যেমন ২০ এপ্রিল শনাক্ত এক হাজার ৪২৬ জনের মধ্যে স্থানীয় নাগরিক মাত্র ১৬ জন। ২১ এপ্রিল শনাক্ত এক হাজার ১১১ জনের মধ্যে ২৮ জন স্থানীয় নাগরিক। আর ২২ এপ্রিল আক্রান্ত এক হাজার ১৬ জনের মধ্যে মাত্র ১৫ জন সিঙ্গাপুরের নাগরিক। অর্থাৎ গত তিন দিনে আক্রান্ত তিন হাজার ৫৫৩ জনের মধ্যে মাত্র ৫৯ জন সিঙ্গাপুরের নাগরিক। বাকীরা বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও চীনের নাগরিক।

সিঙ্গাপুরের ষ্টেট টাইমসসহ কয়েকটি গণমাধ্যম এবং বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লক্ষণ না থাকা স্বত্বেও বিপুল সংখ্যক লোকজনের স্বাস্থ্য পরীক্ষার কারণে দেশটিতে করোনাভাইরাস আক্রান্ত লোকজন চিহ্নিত হচ্ছেন বেশি সংখ্যায়। এ পর্যন্ত ১০ হাজার ১৪১ জন আক্রান্ত হলেও মারা গেছেন মাত্র ১১ জন। আক্রান্ত বিদেশিদের মধ্যে প্রায় সবাই ডরমিটরিতে থাকেন।

উল্লেখ্য, করোনায় এ পর্যন্ত বিশ্বের ১৩ টি দেশে তিনশ ১০ জন বাংলাদেশি মারা গিয়েছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে ১৮৭ জন, যুক্তরাজ্যে ৭৯ জন,সৌদি আরবে ১৫, ইতালিতে ৮ জন, কানাডায় ৬, স্পেনে ৫, কাতারে ৪ জন, এবং সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কেনিয়া লিবিয়া ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

গাজায় চরম স্বাস্থ্য সংকট

ইসরায়েল থেকে গাজায় জীবনরক্ষাকারী ওষুধ, কৃত্রিম অঙ্গ এবং জরুরি চিকিৎসাসামগ্র...

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন: এটিএম আজহার

মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেত...

মিটার চুরি করে বিকাশে টাকা আদায়, গ্রেপ্তার ২

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক মিটার চুরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা