আন্তর্জাতিক

সৌদি আরবে রোজা শুরু শুক্রবার

সান নিউজে ডেস্ক:

সৌদি আরবের আকাশে বুধবার মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। সেক্ষেত্রেে সেখানে আজ ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের।

অর্থাৎ ২৪ এপ্রিল শুক্রবার থেকে সৌদি আরবে শুরু হবে পবিত্র মাহে রমজান।

ভৌগলিক অবস্থার কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা বা ঈদ অনুষ্ঠিত হয়। তবে বাংলাদেশের অনেক স্থানে সৌদি আরবে সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করা হয়।

সে অনুযায়ী বাংলাদেশে ২৫ এপ্রিল থেকে রোজা শুরু হবার কথা। তবে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। সেখানে রোজার দিন তারিখ নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদে রোজার সময় জামাতে নামাজ আদায় বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সৌদি আরব কর্তৃপক্ষ। রমজানে সংক্ষিপ্ত পরিসরে তারাবির নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

বুধবার পবিত্র এই দুই মসজিদের প্রেসিডেন্সির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

মসজিদ দুটিতে ১০ রাকাত করে তারাবির নামাজ আদায় করা হবে। তবে সাধারণ মুসল্লিরা মসজিদে ঢুকতে পারবেন না।

শুধু ইমাম ও মুয়াজ্জিনসহ কর্মরতদের নিয়ে তারাবির নামাজ হবে। খবর খালিজ টাইমস।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

৫১ হাজার ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আটক

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক প্রবীণের কাছ...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনে...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

থাইদের তছনছ করে বাংলাদেশের দাপুটে জয়

এশিয়ান গেমসে নিজেদের হকি মিশনের ইতি টানল দারুণ এক জয়ে। সপ্তম স্থান নির্ধারণী...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা