আন্তর্জাতিক

১৭ সন্তানকে করোনায় সংক্রমিত করলেন মা!

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা শুধু বিশ্বব্যাপী বিপর্যয়ই ঘটাচ্ছে না, একে ঘিরে তৈরিও হচ্ছে নানান ধরনের সংবাদ। তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটলো এক বিরল ঘটনা। দেশটির নিউ ইয়র্কে এক মায়ের শরীর থেকে তার ১৭ জন ছেলে মেয়ের শরীরে ছড়িয়েছে এই ভাইরাস। প্রথমে মায়ের শরীরে কোন লক্ষণ প্রকাশ না পাওয়ায় একে একে সংক্রমিত হয় তার ১৭ সন্তান।

তবে আশার বিষয় হলো ১ মাস আইসোলেশনে থাকার পর তারা এখন সবাই সুস্থ হওয়ার পথে।

কোন ধরণের লক্ষণ প্রকাশ না পাওয়ায় প্রথমে করোনা টেস্ট করাননি ১৮ সন্তানের জননী ব্রিটেনি জেনিক। এরপর সন্তানদের মধ্যে করোনার লক্ষণ প্রকাশ পাওয়ায় মেডিক্যাল টেস্ট করিয়ে দেখেন একই বাসার ১৮ জন করোনায় আক্রান্ত। মোট ১৮ জন ছেলেমেয়ের মধ্যে কয়েক জনকে দত্তক নিয়েছেন জেনিক।

জেনিক বলেন, ‘করোনা আমাদের পরিবারে ভয়ংকর ভাবে আঘাত হেনেছে। আমি আমার জীবনে কখনো এত ভয় পায়নি।’

তবে জেনিক কিভাবে করোনা আক্রান্ত হয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

এখন পর্যন্ত নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৬৯৯ জন মানুষ। মারা গেছেন ১২ হাজার ৮০০শ মানুষ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা