আন্তর্জাতিক

কানাডায় বন্দুকধারীর গুলিতে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক:

কানাডার পূর্বাঞ্চলে নোভা স্কশা প্রদেশে পুলিশের পোশাকে এক ছদ্মবেশীর অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১৬ জন নিহত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) কানাডিয়ান পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য জানায়।

নিহত ১৬ জনের মধ্যে একজন নারী পুলিশ সদস্যও রয়েছেন। আহত ও নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে পুলিশ। তবে ঠিক কী উদ্দেশে এ হামলা চালানো হয়েছে তা এখনও জানা যায়নি।

শনিবার (১৮ এপ্রিল) এ হামলা শুরু হলে পোর্টাপিক নগরের বাসিন্দাদের ঘরের দরজা বন্ধ করে নিরাপদে অবস্থান করতে বলা হয়। ১২ ঘণ্টার ধরপাকড় হামলাকারীর মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়। তবে ওই বন্দুকধারী কীভাবে মারা গেলেন তার বিস্তারিত জানায়নি পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত বন্দুকধারীর নাম গ্যাব্রিয়েল ওর্টম্যান। তার বয়স ৫১ বছর। তিনি আরসিএমপির কর্মী নন কিন্তু হামলার সময় ‘খুব সম্ভবত’ এর ইউনিফর্ম পরিহিত ছিলেন।

পুলিশ আরো জানায়, হামলাকারীকে পুলিশের একটি গাড়ি চালাতে দেখা গেছে। নোভা স্কশার বিভিন্ন স্থানে মানুষকে লক্ষ্য করে তিনি গুলি ছোড়েন।

বন্দুকহামলায় নিহত নারী পুলিশ হেইডি স্টিভেনসন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) কনস্টেবল। তিনি ২৩ বছর আরসিএমপিতে কাজ করেছেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনাকে ‘ভয়ঙ্কর পরিস্থিতি’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে নোভা স্কশার প্রিমিয়ার স্টিফেন ম্যাকনেইল বলেন, ‘আমাদের প্রদেশটির ইতিহাসে এটি সবচেয়ে অর্থহীন হিংসাত্মক ঘটনাগুলোর একটি।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা