আন্তর্জাতিক

লকডাউন ভেঙ্গে ভ্রমণে ট্রাম্প কন্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

এই মুহূর্তে করোনাভাইরাসে সবচে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। লকডাউন করা হয়েছে প্রতিটি রাজ্য। নিজ নিজ ঘরে বন্দি হয়ে পড়েছে সাধারণ মানুষ। থমকে গেছে দেশটির অর্থনীতির চাকা। প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। এরই মধ্যে মৃত্যুর সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে লকডাউন ভেঙে পারিবারিক ভ্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, লকডাউন ভেঙ্গে স্বামীসহ ইভাঙ্কা ও তিন সন্তানকে নিয়ে ওয়াশিংটন থেকে নিউ জার্সিতে ট্রাম্পের মালিকানাধীন গলফ ক্লাবে গেছেন। সেখানে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারা। ট্রাম্পের জামাতা জারেদ কুশনার ওয়াশিংটনে ফিরলেও মেয়ে ইভাঙ্কা সেখানেই রয়ে গেছেন।

নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে, করোনা পরিস্থিতি নিয়ে নিউ জার্সি থেকে বাবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুইবার কথা হয়েছে ইভাঙ্কার। তবে এ বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, ইভাঙ্কা ব্যক্তিগত কাজে সেখানে গিয়েছেন। কোন বাণিজ্যিক কাজে নয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা