আন্তর্জাতিক
করোনা:

হঠাৎ মৃতের সংখ্যা বাড়াল চীন

আন্তর্জাতিক ডেস্ক:

করোনায় চীনের প্রকৃত মৃতের সংখ্যা নিয়ে বিশ্ব মহলে প্রথম থেকেই চলছিলো বিতর্ক। এ বিষয়ে যুক্তরাষ্ট্র শুরু থেকেই বলে আসছে, চীন সরকার তাদের আক্রান্ত-মৃতের সংখ্যা নিয়ে লুকোচুরি করছে। এমন পরিস্থিতিতে হঠাৎ করেই নতুন প্রায় ১৩০০ মানুষের মৃত্যুর তথ্য প্রকাশ করল চীন।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, উহানে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা ৩ হাজার ৮৬৯ জন। এ তালিকার সাথে নতুন করে ১ হাজার ২৯০ জনের নাম যুক্ত করা হয়েছে।

এই তালিকায় সংশোধন করা হয়েছে চীনের আক্রান্তের সংখ্যাও। করোনায় আগের আক্রান্তের তালিকার সঙ্গে নতুন ৩২৫ জন যোগ করে উহানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৩৩৩ জন।

এতদিন এসব মানুষের মৃত্যুর তথ্য প্রকাশে বিলম্ব হওয়ার বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে শিনহুয়া। প্রথম কারণ হিসেবে বলা হয়েছে, অনেকেই চিকিৎসকের কাছে যাওয়ার আগেই বাড়িতে মৃত্যুবরণ করেছেন এবং সেসময় তাদের অনেকেরই করোনার টেস্ট করা হয়নি।

দ্বিতীয়ত, মহামারির তীব্রতায় মেডিকেল কর্মীরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে সময় মতো তথ্য জমা দিতে পারেননি।

আরেকটি কারণ হিসেবে বলা হয়েছে, মহামারিতে করোনার চিকিৎসা করতে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছিল। তাদের অনেকেই কেন্দ্রীয় নেটওয়ার্ক সঙ্গে যুক্ত হতে পারেনি। ফলে সেখানে আক্রান্ত-মৃতের সংখ্যা পেতে দেরি হয়েছে।

উল্লেখ্য, চীনে করোনায় মৃতের ও আক্রান্তের সংখ্যা সংশোধন করার পরেও দেখা যাচ্ছে ইউরোপের দেশগুলোর থেকে এই সংখ্যা একেবারেই তলানিতে। করোনার উৎস হয়েও দেশটিতে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৩ জন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা