আন্তর্জাতিক

বিশ্বের ৫০ কোটি মানুষ গরীব হওয়ার পথে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনার কারণে ভেঙ্গে পড়ছে বিশ্বের অর্থনৈতিক অবস্থা। যার প্রভাব পড়বে বিশ্বের সব মানুষের উপর। আশঙ্কা করা হচ্ছে অর্থনৈতিক বিপর্যয়ের জন্য বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষ দরিদ্র হয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। করোনাভাইরাস মহামারির অর্থনৈতিক ক্ষতি নিয়ে জাতিসংঘের একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। কিংস কলেজ লন্ডন এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) বিশেষজ্ঞরা এ প্রতিবেদনটি লিখেছেন।

প্রতিবেদনে বলা হয়, গত ৩০ বছরে এই প্রথম বিশ্বজুড়ে দারিদ্র্য বাড়বে। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং জি২০ অর্থমন্ত্রীদের গুরুত্বপূর্ণ একটি বৈঠকের আগে এসব তথ্য উঠে এলো।

এএনইউর ক্রিস্টোফার হয় বলেন, ‘স্বাস্থ্য সংকটের চেয়ে আরও গুরুতর হতে যাচ্ছে অর্থনৈতিক সংকট।’

প্রতিবেদনটিতে অনুমান করে বলা হয়, বিশ্বজুড়ে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ৪০ থেকে ৬০ কোটি বাড়তে পারে। ফলে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য দূর করার লক্ষ্যটি পূরণ করতে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

কিংস কলেজ লন্ডনের প্রফেসর অ্যান্ডি সামনার বলেন, ‘উন্নয়নশীল দেশগুলোতে যত দ্রুত সম্ভব সামাজিক সুরক্ষার পরিসর বাড়ানোর গুরুত্বের দিকেই ইঙ্গিত করছে আমাদের গবেষণার ফলাফল। উন্নয়নশীল দেশগুলোতে কোভিড-১৯ এর কী প্রভাব পড়তে যাচ্ছে এবং সাহায্য করতে আন্তর্জাতিক সম্প্রদায় কী করতে পারে সেদিকে মনোযোগ দেওয়ার বিষয়টিও তুলে ধরে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা