আন্তর্জাতিক

জরুরি হেল্প লাইনে চাইলেন সমুচা, অত:পর...

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনার সংক্রমণ রোধে পুরো ভারতকে ২১ দিনের লকডাউন করা হয়েছে। তাই ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছানোর সুবিধার্থে উত্তর প্রদেশ সরকার চালু করেছে জরুরি হেল্পলাইন সেবা। লকডাউনের এই অবস্থায় রাজ্য সরকারের এই নম্বরে ফোন করে অনেকেই সুবিধা পাচ্ছেন। কিন্তু এই অবস্থাতেও এক ব্যক্তি হেল্পলাইনে কল করে চেয়ে বসলেন সমুচা।

করোনাভাইরাসের সংকটময় দিনে এমন উদ্ভট ফোনে বিরক্ত হন হেল্পলাইনে সংশ্লিষ্টরা। সেটা ঐ ব্যক্তির কাছে প্রকাশও করেন। কিন্তু তাতেও দমেনি ঐ ব্যক্তি, সমুসার জন্য বারবার ফোন দিতে থাকেন হেল্পলাইনে।

শেষে অতিষ্ঠ হয়ে তারা ঠিক করেন, ওই ব্যক্তির কাছে সমুচা পৌঁছে দেওয়া হবে। তবে তার সাথে দেয়া হবে কঠিন শিক্ষাও, যাতে এমন ফাজলামি করার কেউ সাহস না পায়।

রামপুর জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনেয়া কুমার সিং সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানান, "ওই ব্যক্তি সমুচা চেয়ে ফোন করলে তাকে মানা করা হয়। কিন্তু তিনি ফোনের পর ফোন করে যেতে থাকেন। আর বারবারই তাকে সমুচা দেওয়ার জন্য বলতে থাকেন। সতর্ক করার পরও যখন তিনি থামেননি, তখন তার জন্য সমুচা পাঠানো হয়। তবে শাস্তি হিসেবে তাকে বাসার পাশের ড্রেন পরিষ্কার করতে হয়। ওই লোকের ড্রেন পরিষ্কার করার একটি ছবিও জুড়ে দেওয়া হয় টুইটারে।"

ছবি আর কাহিনীটি প্রকাশ পেতেই সেই টুইট সমর্থন করে লাইক বাটনে ক্লিক করেন প্রায় ২০ হাজার মানুষ। অনেকেই এমন পদক্ষেপের প্রশংসা করেন।

এদিকে, এই কাহিনী প্রকাশের মাধ্যমে রামপুর জেলা ম্যাজিস্ট্রেট দুর্যোগের সময় সবাইকে সচেতন এবং দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯০ জন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪৮ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা