আন্তর্জাতিক

সাদ কান্দলভির বিরুদ্ধে দিল্লি পুলিশের এফআইআর

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সারাবিশ্বে মহামারি আকারে ছাড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে লকডাউন, জনতা কারফিউসহ জনসমাগম এড়াতে নানা পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এমন পরিস্থিতিতে ভারতের রাজধানী নয়া দিল্লিতে তাবলিগ জামাতের আয়োজন করেন মাওলানা সাদ কান্দলভি। এ কারণে ভারতীয় মহামারি আইনের ৩ নম্বর ধারায় মাওলানা সাদ বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই দিল্লির নিজামুদ্দিনে এই তাবলিক জমায়েতের আয়োজন করা হয়েছিল। তাবলিকে অংশ নেওয়া অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, তিনদিনে নিজামুদ্দিন মারকাজ তবলিগ জামাত থেকে অন্তত দেড় হাজার জনকে সরানো হয়েছে। এদের মধ্যে ৪৪১ জনকে করোনা সন্দেহে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। বাকিদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২১ মার্চ নয়া দিল্লির তাবলিগ জামাতে প্রায় ১ হাজার ৭৪৬ জন অংশ নিয়েছিলেন। এদের মধ্যে ভারতীয় ১ হাজার ৫৩০ জন এবং বিদেশি নাগরিক ২১৬ জন। অংশ নেওয়া ছয় ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন।

ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৯০ জন এর মধ্যে মারা গেছে ৪৫ জন। বুধবার (১ এপ্রিল) মারা গেছে ১০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা