আন্তর্জাতিক

সাত মাসের বেতন দান করলেন এরদোয়ান

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন-আয়ের লোকজনকে সহায়তা করতে নিজের সাত মাসের বেতন দান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান।

দেশটির বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে সিএনএন জানায়, অর্থনৈতিক সঙ্কটে পড়া নিম্ন-আয়ের লোকজনকে সহায়তা করতে এরদোয়ান সাত মাসের বেতন দানের মাধ্যমে সোমবার (৩০ মার্চ) জাতীয় সংহতি অভিযান শুরু করেন।

তুরস্কের মন্ত্রিসভার সদস্যরা ও আইন প্রণেতারা এই অভিযানে সাত লাখ ৯১ হাজার ডলার দান করেছেন বলে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে।

ভাইরাসটির বিস্তার ঠেকাতে শুক্রবার বেশ কিছু অতিরিক্ত পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। এসব পদক্ষেপের মধ্যে আন্তঃশহর ভ্রমণের ওপর বিধিনিষেধ, সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ও বেড়াতে যাওয়ার স্থানগুলো বন্ধ রাখা অন্যতম।

করোনাভাইরাসে তুরস্কে মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে। আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮২৭ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা