আন্তর্জাতিক
করোনার চিকিৎসা

ম্যালেরিয়ার ওষুধ ব্যবহারের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক :

ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার করা ক্লোরোকুইন ও হাইড্রোক্সিক্লোরোকুইন এই দুটি ওষুধ করোনা আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসার জন্য ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, দেশটির লাইসেন্স দেয়ার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) সোমবার ক্লোরোকুইন ও হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের বিষয়ে এই অনুমোদন দেয়।

যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস (এইচএইচএস) বিভাগ বলেছে, কোনো কোনো প্রতিবেদনে বলা হয়েছে, এসব ওষুধ হাসপাতালে ভর্তি কোভিড-১৯ রোগীদের কিছু ক্ষেত্রে উপশম দিতে পারে।

কোনো হাসপাতাল ওই দুটি ওষুধ ব্যবহার করতে চাইলে কেবল সরকারি মজুদ থেকে সরবরাহ করা ওষুধই রোগীদের দিতে পারবে। এমন শর্ত জুড়ে দেয়া হয়েছে।

ওষুধ কোম্পানি বায়ার ও নোভার্টিস অনুদান হিসেবে যুক্তরাষ্ট্র সরকারকে ১৩ কোটি ডোজ হাইড্রোক্সিক্লোরোকুইন দেয়ার পাশাপাশি ক্লিনিক্যাল ট্রায়ালেও সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

এফডিএ বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারণা করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনার সম্ভাবনা রাখে এই দুটি ওষুধ।

অন্যদিকে, নোভার্টিসের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস নরসিমান বলেছন, কোরানা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তারা তাদের হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে খুবই আশাবাদী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা