আন্তর্জাতিক
করোনা ছড়ানোর অভিযোগ

চীনের বিরুদ্ধে মার্কিন আদালতে ১৫০ লক্ষ কোটি টাকার মামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বজুড়ে জাল বিছিয়েছে করোনা ভাইরাস। আর এই মহামারি ছড়ানোর জন্য আঙুল উঠছে চীনের বিরুদ্ধে এবার চীনের জিনপিং সরকারের বিরুদ্ধে ১৫০ লক্ষ কোটি টাকার মামলা দায়ের করলেন এক মার্কিন আইনজীবী।

টেক্সাসের আদালত এই মামলা ইতিমধ্যে গ্রহণ করেছে বলে খবর। মার্কিন আইনজীবীর সঙ্গে জোট বেঁধে চিনের সেনা, ইউহানের জীবাণু গবেষণা কেন্দ্রের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে একটি মার্কিন প্রতিষ্ঠান ফ্রিডম ওয়াচ ও বাজ ফটোস।

তাঁদের অভিযোগ, কোনও প্রাকৃতিক বিবর্তন নয়, বরং চিনের গবেষণাগারেই দীর্ঘদিন ধরে এই জীবাণু তৈরি করা হচ্ছিল। আর সেই মারণ জীবাণুর কামড়ে এখন বিশ্ববাসীর প্রাণ ওষ্ঠাগত।

আদালতে করা অভিযোগে বলা হয়েছে, ‘প্রাণঘাতী করোনা ভাইরাসটি চিন ‘যুদ্ধের জৈবিক অস্ত্র’ হিসেবে তৈরি করেছে। চিনের ইচ্ছা বা অনিচ্ছায় এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ফলে মার্কিন আইন লঙ্ঘনের পাশাপাশি আন্তর্জাতিক আইন, চুক্তি ও নিয়ম লঙ্ঘন হয়েছে।’ অভিযোগে আরও বলা হয়েছে, ‘মার্কিন সেনা অথবা যারা চিনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, তাঁদের ধ্বংস করতেই এই মারণ ভাইরাস তৈরি করেছে চিন। ইউহানের ল্যাবরেটরি থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।’ পাশাপাশি চিনের থেকে ২০ ট্রিলিয়ন ডলার বা ১৫০ লক্ষ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।যা চিনের সমগ্র অর্থনীতির চেয়েও বেশি।

করোনা ভাইরাস সংক্রমণের জন্য এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট ভাষায় চিনকে দায়ী করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে এটিকে চাইনিজ ভাইরাস হিসেবে আখ্যায়িত করেছিলেন। সুত্র: সংবাদ প্রতিদিন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা