আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনায় প্রথম শিশুর মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ মার্চ) দেশটির ইলিনয় অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য দপ্তরের পরিচালক এনগোজি ইজিকে খবরটি নিশ্চিত করেছেন। ইজিকের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একটি শিশুও আছে।

ইলিনয়ের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিকাগোতে মৃত শিশুটির বয়স এক বছরের কম। মৃত্যুর আগেই তার শরীরে করোনাভাইরাস ধরা পড়েছিল।

“এর আগে কখনো কোভিড-১৯ এ কোনো শিশুর মৃত্যু হয়নি। মৃত্যুর কারণ বের করতে পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে,” এক বিবৃতিতে বলেছেন বিভাগটির পরিচালক এনগোজি এজিকে।

ইলিনয়ের গভর্নর প্রিৎজকার এক প্রতিক্রিয়ায় জানান, শিশুটির মৃত্যুর খবরে তিনিও কেঁপে উঠেছেন। তিনি বলেন, “আমি জানি এ সংবাদ কতটা কঠিন, বিশেষ করে ছোট এ শিশুর মৃত্যুর খবরটি। তার পরিবারের জন্য এটি অনেক কষ্টকর। আমাদের শোকার্ত হওয়া উচিত।”

গত সপ্তাহে ফ্রান্সের স্বাস্থ্য কর্মকর্তা জেরোমে সলোমন প্যারিসের ইলে-দে-ফ্রান্স এলাকায় কোভিড-১৯ এর রোগী ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন। একই সপ্তাহে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের জনস্বাস্থ্য বিভাগও এক কিশোরের কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃত্যুর খবর দিয়েছিল।

রবিবার (২৯ মার্চ) পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ২৩ হাজার ছাড়িয়ে গেছে। মারা গেছে ২ হাজার ২শ' ২৯ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার

যুক্তরাষ্ট্রের খ্রিষ্টান ধর্মীয় টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ জিম বাকার মারা গ...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা