আন্তর্জাতিক

আরোগ্য ব্যক্তির অ্যান্টিবডি দিয়ে করোনার সফল চিকিৎসা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসার ক্ষেত্রে আশার আলো দেখতে পাচ্ছেন বিজ্ঞানীরা। গবেষকেরা নতুন এক পদ্ধতি খুঁজে পেয়েছেন যা অনেকাংশেই সফল হয়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. ইয়ান লিপকিন জানিয়েছেন, তারা করোনাভাইরাসের চিকিৎসায় নতুন ব্লাড-প্লাজমা থেরাপি সহায়ক হচ্ছে বলে প্রমাণ পেয়েছেন।

এ পদ্ধতিতে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা কোনো ব্যক্তির শরীর থেকে অ্যান্টিবডি নিয়ে তা ১০ জনের দেহে প্লাজমা থেরাপির মাধ্যমে প্রয়োগ করা হয়। লিপকিন বলেন, যাদের উপর এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল তাদের সবাই এখন সুস্থ আছেন।

এটা অবশ্য একেবারে নতুন পদ্ধতি নয়। অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগে এ পদ্ধতিই ব্যবহার করা হতো। ডা. ইয়ান লিপকিন বৃহস্পতিবার (২৬ মার্চ) ফক্সনিউজের ‘লো ববস টুনাইট’ শোতে গিয়ে নিজের এই চিকিৎসা পদ্ধতির কথা তুলে ধরেন।

ডা. ইয়ান লিপকিন বলেন, 'জানুয়ারির শেষ দিকে একটি বিশেষ কারণে আমি চীনে গেছি। সেটি হচ্ছে– করোনা আক্রান্তদের চিকিৎসায় তারা কী করছেন, সেটি খুঁজে বের করতে। এক সপ্তাহের কাছাকাছি সময় আগে আমার এক বন্ধুর কাছ থেকে একটি পেপার পেলাম। তাতে প্লাজমা থেরাপিতে ১০ রোগীকে চিকিৎসা দেয়ার কথা জানিয়েছেন তিনি।'

এই চিকিৎসক বলেন, গবেষণায় দেখা গেছে, এক ব্যক্তির কাছ থেকে নেয়া প্লাজমা দিয়ে তিন জন রোগীকে চিকিৎসা দেয়া সম্ভব। যদিও এটি রক্তদান করার মতো প্রক্রিয়া নয়। ভ্যাকসিন না আসা পর্যন্ত এটিই এখন চিকিৎসার ক্ষেত্রে সহজ ও কার্যকর সমাধান হতে চলেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত

ভারত নারী ক্রিকেট দলকে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জেতানোর কারিগর হারমানপ্রীত ক...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা