আন্তর্জাতিক

পূর্ব অসুস্থতা ছাড়াই করোনায় এক তরুণীর মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণে করুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চীন থেকে ইতালি, ইতালির পর ফ্রান্স এখন সবই যেন মৃত্যুপুরী। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে মৃত্যু হয়েছে তিনশ' ৬৫ জনের৷ দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়ে গেছে। প্রতিদিনই সেখানে বাড়ছে মৃত্যুর সংখ্যা।

শুরু থেকে বলা হচ্ছে, বয়স্ক এবং আগে থেকে জটিল কোন রোগাক্রান্ত ব্যক্তির জন্য করোনাভাইরাসের ঝুঁকি বেশি। কিন্তু সেই ধারণাও ধীরে ধীরে বদলে দিচ্ছে ভাইরাসটির চরিত্র। গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) ফ্রান্সে ১৬ বছরের এক তরুণী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। প্যারিসের মৃত ওই তরুণীর নাম জুলিয়া। তিনি আগে থেকে অন্য কোনো রোগে আক্রান্ত ছিলেন না বলে গণমাধ্যমকে মা তার জানিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সপ্তাহ খানেক আগে জুলিয়ার হালকা কাশি শুরু হয়। গত শনিবার (২১ মার্চ) থেকে সমস্যা দেখা দেয় শ্বাস-প্রশ্বাসের। এরপর তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা করানো হলে করোনাভাইরাস ধরা পড়ে। চিকিৎসাধীন সময়ে আরও খারাপ হতে থাকে তার শারীরিক অবস্থা। বৃহস্পতিবারই জুলিয়া মারা যান। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে ফ্রান্সে এতো কম বয়সী মানুষ এই প্রথম প্রাণ হারালেন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলতি মাসের ১৭ তারিখ থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে ফ্রান্স। কিন্তু বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছেন এক হাজার সাতশ' মানুষ। বিপরীতে চিকিৎসা শেষে ৫ হাজার মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

যুক্তরাষ্ট্র-চীন শীতল লড়াইয়ের নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান দ্বন্দ্ব এখন আর শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সংকটের...

২০৩ দিন বন্ধের পর উৎপাদনে যমুনা সার কারখানা

গ্যাস সংকটে দীর্ঘ ৮ মাস (২০৩ দিন) বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জামাল...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা