আন্তর্জাতিক

সোমবার থেকে পশ্চিমবঙ্গে লকডাউন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইয়াস প্রতিরোধে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ সব পৌর এলাকা সোমবার (২৩ মার্চ) থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার (২২ মার্চ) দেশের সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই এমন সিদ্ধান্ত নেয়া হয়।

শুধু পশ্চিমবঙ্গই নয়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য ওড়িশা সরকার ৮ টি শহর সহ রাজ্যের পাঁচটি জেলায় রবিবার থেকে এক সপ্তাহের লকডাউনের ঘোষণা দিয়েছে।

এদিন থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজস্থানেও লকডাউন ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের। অবশ্য শাকসব্জি ও দুগ্ধজাত পন্যের মতো অত্যাবশ্যক সামগ্রী ও ওষুধের দোকান খোলা থাকবে।

রবিবার দুপুর পর্যন্ত গোটা ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৫ জনে। মারা গেছেন অন্তত ৫ জন। পশ্চিমবঙ্গ রাজ্যেও আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ এ দাঁড়িয়েছে।

এদিকে, দেশটিতে করোনার সংক্রমণ রুখতে সকাল থেকে ১৪ ঘণ্টার জনতা কার্ফু পালন করা হচ্ছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নরেন্দ্র মোদি করোনা ভাইরাস মোকাবিলায় রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কারফিউর ডাক দেন।

মোদির ডাকে সাড়া দিয়ে রবিবার ছুটি ঘোষণা করে প্রায় সব সরকারি ও বেসরকারি সংস্থাগুলো। ভারতীয় রেলের ইতিহাসে এই প্রথম মোদির আহ্বানে সমর্থন জানিয়ে ট্রেন বন্ধ রাখা হয়।

শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত দেশের কোনো স্টেশন থেকে কোনো যাত্রীবাহী ট্রেন ছাড়বে না। রোববার ভোর থেকে বন্ধ আছে মেইল ও এক্সপ্রেস ট্রেনও।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

নীল শাড়িতে ঘরেই শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা