আন্তর্জাতিক

ভারতে ‘জনতা কারফিউ’ শুরু 

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে আজ থেকে শুরু হল ‘জনতা কারফিউ’।

২২মার্চ রোববার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই জনতা কারফিউ পালিত হচ্ছে। এর মধ্যেই অনেক রাজ্য আংশিক শাটডাউন ঘোষণা করেছে।

১৯মার্চ বৃহস্পতিবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেয়া এক ভাষণে এই জনতার কারফিউ আহ্বান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ওই ভাষণে তিনি বলেন, জনতা কারফিউয়ের মধ্যে কারো উচিত হবে না বাড়ি থেকে বের হওয়া অথবা প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করা। যাদের অত্যাবশ্যকীয় সেবার প্রয়োজন শুধু তাদেরই ঘরের বাইরে যাওয়া উচিত।

আজ সকালে এই কারফিউ শুরুর কয়েক মিনিট আগে তিনি আবার টুইট করেন। তাতে লিখেন, কয়েক মিনিটের মধ্যেই শুরু হচ্ছে জনতা কারফিউ। আসুন সবাই এই কারফিউয়ের অংশীদার হই। করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা শক্তিশালী হই। ঘরের ভিতরে থাকুন। সুস্থ থাকুন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এরমধ্যে জনগণের চলাচলের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। ভারতে কমপক্ষে ৫ জন মারা গেছেন এ রোগে। গত দু’দিনে সেখানে কমপক্ষে ১০০ মানুষ আক্রান্ত হয়েছেন। ফলে বৃহস্পতিবার থেকে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে শনিবার পর্যন্ত দাঁড়িয়েছে ৩১৫।

এ অবস্থায় সংক্রমণ ও মৃত্যু কমিয়ে আনতে সরকার জনতা কারফিউ জারি করে। এর মধ্যে বাড়িতে বসে সরকারি কাজ সারছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।

ওদিকে মুম্বাইয়ের মানুষ আজ ঘুম থেকে জেগেই দেখতে পেয়েছেন ফাঁকা রাস্তাঘাট। কোথাও কোনো জনমানব নেই। খোলেনি কোনো দোকানপাট। যানবাহন রাস্তায় নেই বললেই চলে।

আগামী ২৫ শে মার্চ পর্যন্ত গুজরাটের চারটি শহরকে পুরোপুরি লকডাউন করা হয়েছে।

এদিকে সকাল হতেই জনশূন্য কলকাতার রাজপথ। দুই-একটি ট্যাক্সি, হাতে গোনা সরকারি বাস ছাড়া পথে নামেনি কোনো গণপরিবহন। বাকি রাজ্যের দৃশ্যটাও কার্যত একই।

সকালে ফাঁকা লোকাল ট্রেনের কামরা। কোনো কোনো বাজারে দুই-একটি দোকান খুললেও দেখা পাওয়া যায়নি ক্রেতার। চেনা ব্যস্ততার সামান্যতম চিহ্ন নেই বেহালার শকুন্তলা পার্ক, বকুলতলা বাজার থেকে উত্তর কলকাতার পাতিপুকুরের পাইকারি মাছের বাজারে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা