আন্তর্জাতিক

করোনা পরীক্ষার জন্য দুই হাজার রোহিঙ্গাকে খুঁজছে মালয়েশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মালয়েশিয়াতেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে এক হাজার ৩০ জন। মারা গেছেন তিনজন। এমন পরিস্থিতিতে করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। তারই অংশ হিসেব দেশটিতে বসবাসরত দুই হাজার রোহিঙ্গাকে করোনাভাইরাস পরীক্ষার জন্য খুঁজছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জোনায়, দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, কুয়ালালামপুরে এক তাবলিগ জামাতে অংশ নিয়েছিলেন এই রোহিঙ্গারা। মালয়েশিয়ার ধারনা করছে, ওই তাবলিগ জামাতে থেকে দেশটিতে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

সেনাবাহিনীর নিপীড়নের মুখে এক লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন। তবে তারা সেখানে অবৈধ অভিবাসী হিসেবে বিবেচিত হয়।

ফ্রি মালয়েশিয়া টুডে সংবাদমাধ্যম জানায়, শরীরে লক্ষণ দেখা গেলেও তাবলিগ জামাতে অংশ নেওয়া ওই রোহিঙ্গারা করোনাভাইরাস পরীক্ষা করাতে চাইছেন না।

মালয়েশিয়ার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার জানিয়েছে, তারা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে তারা, যাতে শরণার্থী সবাই করোনা মোকাবিলায় গৃহীত পদক্ষেপের অন্তর্ভুক্ত হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা