আন্তর্জাতিক

করোনাভাইরাস মানবতার শত্রু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইন্টারন্যাশনাল ডেস্ক: ১৭৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল পর্যন্ত এতে আক্রান্ত হয়েছে দুই লাখ ১৯ হাজার ৩৩ জন মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছে ৮, ৯৫৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪ হাজার ৮৬৭ জন।

ভাইরাসটিকে মানবতার শত্রু আখ্যা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস। বুধবার (১৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভাইরাসটি আমাদের ওপর অভূতপূর্ব হুমকি তৈরি করেছে’। বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হয়ে এই সাধারণ শত্রুকে পরাজিত করার আহ্বান জানান তিনি।

গার্ডিয়ান জানিয়েছে, ইউরোপ ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশগুলোতে তীব্রভাবে ছড়িয়ে পড়ার পর ভাইরাসটি এখন সাব-সাহারান আফ্রিকার ওপর নতুন হুমকি তৈরি করেছে। এই অঞ্চলে মাত্র ২৩৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছে ও মারা গেছে মাত্র চার জন।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। তিনি বলেন, ‘অন্য দেশগুলোতে আমরা দেখেছি, নির্দিষ্ট একটি সীমার পর ভাইরাসটি কিভাবে দ্রুত ছড়ায়, ফলে আফ্রিকার জন্য সবচেয়ে ভালো পরামর্শ হলো সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আজকের দিনে প্রস্তুতি নেওয়া’।

ডব্লিউএইচও প্রধান জানান, ‘মনে করবেন না আপনার জনগোষ্ঠী আক্রান্ত হবে না। আক্রান্ত হবে ধরে নিয়ে প্রস্তুতি নিন’। সন্দেহভাজন প্রতিটি রোগীকে পরীক্ষার আওতায় আনার পরামর্শ দেন তিনি।

যেসব দেশে আক্রান্তের সংখ্যা কমানো সম্ভব হচ্ছে না সেখানে স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ কমিয়ে মহামারিকে আরও বেশি ব্যবস্থাপনাযোগ্য করে তোলার আহ্বান জানান ডব্লিউএইচও প্রধান। টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেন, সংক্রমণ ঠেকাতে খেলাধুলার আয়োজন, কনসার্ট বা অন্য যেকোনও বড় আয়োজন বাতিল করে মানুষের শারিরীক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা